1 Answers
১৫,৮,১৯ বরাবর প্রধান শিক্ষক ভুলতা উচ্চ বিদ্যালয় ও কলেজ ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ বিষয়ঃ বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণের জন্য আবেদন পত্র। জনাব, শহিদ মিনার হলো বাঙালি জাতি পরিচয়ের প্রথম শর্ত। অনেক ত্যাগ, যুদ্ধ আর রক্তের বিনিময়ে আমরা যেমন আমাদের ভাষা রক্ষা করেছি, তেমনি অর্জন করেছি শহিদ মিনারটিও। বাংলাদেশের প্রতিটা স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ে শহিদ মিনার থাকা আবশ্যক বলে বাঙালি জাতি মনে করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের বিদ্যালয়ে আজো শহিদ মিনার নেই। অতএব, মহোদয়ের নিকট আমাদের আকুল আবেদন আপনি অতি দ্রুত বিদ্যালয়ে শহিদ মিনার নির্মিত করবেন। নিবেদক ভুলতা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রী।
3171 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy