আবেদন পত্র চাই ৭ম শ্রেণীর জন্য?

আবেদন পত্র- স্কুলে একটি বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লেখ। ৭ম শ্রেণীর জন্য।          
3004 views

1 Answers

বরাবর 

প্রধান শিক্ষক

(আপনার স্কুলের নাম লিখবেন)

বিষয় : বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব স্থাপনের জন্যে আবেদন। 

মহোদয়,

বিনীত নিবেদন এই যে, আমাদের বিদ্যালয়টি শহরের সেরা স্কুলের মধ্যে একটি। কিন্তু আমাদের কোন বিজ্ঞান ক্লাব নেই। ছাত্র-ছাত্রীরা বিজ্ঞান নিয়ে জ্ঞান চর্চা এবং বিজ্ঞান নিয়ে সুষ্ঠু ধারণা পাওয়ার জন্যে বিজ্ঞান ক্লাব স্থাপন করা খুবই প্রয়োজন। 

অতএব, বিনীত নিবেদন এই যে, বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব স্থাপনের অনুমতি দিয়ে বাধিত করবেন। 

বিনীত নিবেদক 

(স্কুলের নাম) এর ছাত্র-ছাত্রীদের পক্ষে 

(আপনার নাম)

(শ্রেণি : )

(রোল : )


3004 views Answered

Related Questions

Next steps