নামায হবে কিনা?
আমি জামায়াতে নামায আদায় করছিলাম। তো শেষ বৈঠকে আমার অযু ছুটে যায়। আমি ডানদিকে সালাম ফিরিয়ে অযুখানায় অযু করতে যাই। আমি কারো সাথে কথা বলিনি। আমি অযু করে এসে দেখি ইমাম সাহেব সালাম ফিরিয়ে নিয়েছেন। তখন আমি আগের যে জায়গায় দাঁড়িয়ে নামায পড়ছিলাম সে জায়গায় না দাঁড়িয়ে অন্য এক জায়গায় আমার অবশিষ্ট যে নামায টুকু রয়ে গিয়েছিল অর্থাৎ শেষ বৈঠক সেটা বেনা হিসেবে আদায় করে নিলাম.... আমি নতুন করে প্রথম থেকে নামায শুরু করিনি.এখন কি আমার নামায এভাবে আদায় হয়েছে??
2873 views
1 Answers
নামাজে অযু ছুটে গেলে নিয়ম হলো--অযু করে ফিরে এসে ইমামের সঙ্গে নামাজে যোগদান করবে। ইমামের সালাম ফিরানোর পর সে উঠে দাঁড়িয়ে বাকি নামাজ যথারীতি আদায় করবে। অযু করে ফিরে আসতে আসতে যদি ইমামের নামাজ শেষ হয়ে যায়, তবে সে একাকী অবশিষ্ট নামাজ আদায় করবে। তবে শর্ত হচ্ছে এ সময় কোনো প্রকার কথা বলা যাবে না। কথা বললে পূর্ণ নামাজ আদায় করতে হবে।
যেহেতু জামাতে নামাজ শেষ, সেহেতু একাকী নামাজের ক্ষেত্রে আপনাকে সেই আগের জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তে হবে এমনটা নয়।
সুতরাং আপনার নামাজ আদায় হয়ে গেছে।
2873 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy