সামনে জীবজন্তুুর ছবি আছে এক্ষেত্রে নামায হবে?

সলাত আদায়ের সময় জায়গা পাক থাকলে কিন্তু সামনে এমন বস্তু থাকলে যাতে জীবজন্তুুর ছবি আছে,এক্ষেতে নামায হবে?যেমন কেউ সলাত আদায় করতে পাক পবিত্র জায়গায় দাড়ালো,কিন্তু সিজদার স্থানের সামনে স্টাডি টেবিল আছে,যেটার ওপরে ও ভেতরে এমন বই আছে যেটাতে জীবজন্তুর ছবি আছে,এভাবে সামনে রেখে নামায পড়লে জায়েয হবে?দলিল সহ জানতে চাই।ধন্যবাদ।
2486 views

2 Answers

সালাত আদায়ের সময় সামনে এমন বস্তু থাকলে যাতে জীবজন্তুুর ছবি আছে এক্ষেত্রে নামায হবে। তবে সামনে ছবি দৃশ্যমান রেখে নামায পড়া মাকরূহে তাহরীমী। ছবিযুক্ত পোশাক পরে বা এরকম ছবি উন্মুক্ত আছে এমন ঘরে নামায পড়া নাজায়েয ও মাকরূহ। কেননা, প্রথমত, প্রাণীর ছবিযুক্ত কাপড়, পোশাক বা দ্রব্যসামগ্রী যদি নামাযের ঘরে থাকে এতে নামাযের বাধার সৃষ্টি করে। জাবির (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, ঘরের মধ্যে কোন ছবি রাখতে এবং তা বানাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মুহাম্মাদ ইবনু আবূল আলা সান আনী (রহঃ) আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার ঘরে একখানা কাপড় ছিল যাতে ছবি ছিল। আমি তা ঘরের তাকের দিকে রাখলাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে মুখ করে সালাত আদায় করতেন। তারপর তিনি বলেছিলেনঃ হে আয়িশা! ওটা আমার সম্মুখ থেকে সরাও। আমি সরিয়ে ফেললাম এবং তা দ্বারা বালিশ বানালাম। (সূনান আত তিরমিজী, হাদিস নম্বরঃ ১৭৪৯ সূনান নাসাঈ, হাদিস নম্বরঃ ৭৬১ হাদিসের মানঃ সহিহ।)

2486 views Answered

নামাজ হবে কিনতু যেনে  বুঝে জীবজন্তু ছবি সামনে রেখে  নামাজ পড়লে গুনাগ হবে আর জীবজন্তুর ছবি থাকা পোশাক পড়ে নামাজ পড়া ও যাবে না এই সব সরিয়ে নামাজ পড়া উত্তম    

2486 views Answered

Related Questions

Next steps