আমার হাত কাপে কেন?
আমি যখন মানসিক ভাবে দুর্বল হয়ে পড়ি তখন আমার হাত কাপে।।।
যেমন আমি যখন কোনো স্যারের সাথে কথা বলতে যাই বা দেখা করতে যাই তখন কাপে।। আবার গেম খেললে উত্তেজনাকর পরিস্থিতি তে হাত কাপে।। কেন এমন হয়?
আমার কিসের অভাব রয়েছে।।
আমি শুকনা।।
3300 views
2 Answers
আসলে অনেক কারণেই হাত কাঁপে। এটা গ্লুকোজের অভাবে হতে পারে। আর হাত কাঁপার প্রধাণ কারণটি হল বংশগত।
আপনার মধ্যে কিছু রোগ থাকলে এমন হতে পারে- যেমনঃ পারকিনসন্স ডিজিস, এসেনসিয়াল ট্রিমর, স্ট্রোক, থাইরয়েড গ্রন্থির সমস্যা, ব্রেইন টিউমার, মৃগী রোগ, স্নায়বিক সমস্যা ইত্যাদি কারণে হাত কাঁপা হতে পারে।
ঘুমের ওষুধ খাওয়া ছেড়ে দেওয়া, রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়া, অত্যাধিক ক্রোধ, দুশ্চিন্তা এসব থেকেও হাত কাঁপা হতে পারে। এছাড়া মদ্যপান, ধূমপান, অত্যাধিক চা, কফি পান ইত্যাদি কারন ও আছে।
চিকিৎসকের সাথে পরামর্শ করুন।
3300 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy