2 Answers
ডেঙ্গু জ্বরে আক্রান্ত বেশির ভাগ রোগী সাধারণত ৫ থেকে ১০ দিনের মধ্যে নিজে নিজেই ভালো হয়ে যায়, এমনকি কোনো চিকিৎসা না করালেও। তবে রোগীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই চলতে হবে, যাতে ডেঙ্গু জনিত কোনো মারাত্মক জটিলতা না হয়। ডেঙ্গু জ্বরটা আসলে একটা গোলমেলে রোগ, অধিকাংশ ক্ষেত্রেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিতে হয়।
সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত বিশ্রামে থাকতে হবে।
যথেষ্ট পরিমাণে পানি, শরবত, ডাবের পানি ও অন্যান্য তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে।
খেতে না পারলে দরকার হলে শিরাপথে স্যালাইন দেওয়া যেতে পারে।
জ্বর কমানোর জন্য শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ঔষধই যথেষ্ট। এসপিরিন বা ডাইক্লোফেনাক জাতীয় ব্যথার ঔষধ কোনক্রমেই খাওয়া যাবে না। এতে রক্তক্ষরণের ঝুঁকি বাড়বে।
জ্বর কমানোর জন্য ভেজা কাপড় দিয়ে গা মোছাতে হবে।
ডেঙ্গু জ্বর হলে রোগী ৫-১০ দিনের মধ্যে নিজে নিজেই ভালো হয়ে যায়। তবে এটাকে অবহেলা করা যাবে না। চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
-
ডাক্তার এই সময়ে রোগীকে পানি পান করতে বলেন।
- ফলের রস খাওয়াতে হয় পানি পানের পাশাপাশি ।
- ভিটামিন সি যুক্ত খাবার বেশি বেশি খেতে হয়।
- থেঁতো করে সবুজ শাক-সবজির জুস খাওয়া যেতে পারে।
- রোগীকে প্রতিদিন প্রচুর স্যুপ খেতে হবে। যেমম- টমেটো স্যুপ,চিকেন স্যুপ।
- অতিরিক্ত তেল বা মসলা জাতীয় খাবার খাওয়া যাবে না।
- রক্ত পরিষ্কার করতে এলোভেরার জুস খাওয়া যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy