3 Answers
কখনোই না। ডেঙ্গু একটা রোগ মাত্র। আপনি ভালো সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিলে অল্পদিনেই সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।
এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস জনিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ ডেঙ্গু জ্বর । তিন থেকে পনেরো দিনের মধ্যে সচারাচর ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা যায়। জ্বর, মাথাব্যথা, বমি, পেশিতে ও গাঁটে ব্যথা এবং ত্বকে র্যাশ উপসর্গগুলোর মধ্যে উল্লেখযোগ্য। এই রোগের নির্দিষ্ট কোন চিকিৎসা না থাকলেও ঘাবড়ানোর মতো কিছুই নেই। রোগের লক্ষণের উপর নির্ভর করে চিকিৎসা, বাড়তি নিয়মিত দেখাশোনার সঙ্গে ওরাল রিহাইড্রেশন থেরাপি থেকে শুরু করে হাসপাতালে ভর্তি পর্যন্ত। সাধারণত চিকিৎসা করতে ইন্ট্রাভেনাস হাইড্রেশনের প্রয়োজন মাত্র এক কি দুইদিন পড়ে। ইউরিনারি আউটপুট আয়তনিক বিশ্লেষণে ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশনের হার ০.৫-১ মিলি/কেজি/ঘন্টা, স্থিতিশীল ভাইটাল সাইন এবং হেমাটোক্রিট-এর স্বাভাবিকীকরণ।
যদি ফ্লুইড ওভারলোড ঘটে এবং ভাইটাল সাইন স্থিতিশীল থাকে তাহলে অতিরিক্ত ফ্লুইড বন্ধ করে দিলেই যথেষ্ট। এটার নির্দিষ্ট চিকিৎসা না থাকলেও ঘাবড়ানো একেবারেই উচিৎ না। বাড়ির আশেপাশে পরিষ্কার পরিছন্ন রাখুন।আশাকরি আপনি এই রোগে আক্রান্ত হলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
বাঁচার আশা শেষ না।যার ডেঙ্গু জ্বর হয়েছে তাকে মেডিকেলে ভর্তি করান এবং প্রচুর পরিমান পানি এবং তরল জাতীয় খাদ্য পান করান/খাওয়ান।আনারস,জুস ইত্যাদি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy