2 Answers
★জুমুআর সালাত ২ রাকাত প্রথমে মনে মনে নামাজের ইচ্ছা পোষন বা নিয়ত করতে হবে মুখে উচ্চারন করে আরবি নিয়ত করার কোন প্রয়োজন নেই এটি হাদীস দ্বারা প্রমানিত নয়। তাকবিরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাধবেন। এর পরে ছানা পরবেন, সুরা ফাতিহা পরবেন, সাথে অন্য সুরা মিলাবেন এর পর রুকু করবেন সিজদাহ করবেন এবং দাড়িয়ে যাবেন। অতপর পুনরায় সুরা ফাতিহা সাথে অন্য একটি সুরা মিলাবেন এরপর রুকু সেজদাহ করবেন। এবং সিজদাহ পরে তাশাহুদ,দুরুদ,দোয়া মাসুরা পরে সালাম ফিরাবেন। । বি:দ্র: যেহুতু ইমামের পিছনে পরবেন তাই সুরা ফাতিহার পরে অন্য সুরা পড়ার প্রয়োজন নেই ইমামের তেলোয়াত ই আপনার টা আদায় হয়ে যাবে।
জুমআর নামাজ পড়িবার নিয়মঃ
জুমআর নামাজের আজান হওয়ার পুর্বে অথবা আজান হওয়া মাত্রই যাবতীয় কাজকর্ম পরিত্যাগ করে উত্তমরূপে অজু গোসল করে ভাল ও পরিষ্কার পাক জামা কাপড় পরিধান করে জামে মসজিদে ( যেখানে জুমার নামাজ পড়া হয়) যাইবে ।
তারপর দুই রাকাত তাহিয়্যাতুল অজু ও দুই রাকাত দুখুলুল মাসজিদের নামাজ পড়িবে ।
এই দুই রাকাত করে নামাজ পড়া সুন্নতে গায়রে মুআক্কহাদাহ,
তারপর চার রাকাত ক্বাবলাল জুমআর নামাজ পড়িবে ।
ইহা সুন্নতে মুআক্কাদাহ। তারপর খুৎবা শুনার জন্য চুপ করে বসে থাকবে ।ইমাম বা খত্বীব মিম্বরে বসিলে মুয়াজ্জিন তাহার সম্মুখে দ্বিতীয়বার আজান দিবে । অতঃপর ইমাম দাঁড়াইয়া খুৎবা দেওয়া আরম্ভ করিবেন ।
এ সময় মুসল্লিগন সকলেই ইমামের দিকে মূখ করিয়া বসিবে এবং নীরবে খুব মনোযোগ সহকারে খুৎবা শুনিবে ।
ইমাম প্রথম খুৎবা শেষ করে দ্বিতীয় খুৎবা আরম্ভ করার পুর্বে কিছুক্ষণ বসিয়া বিশ্রাম নিবেন । তৎপর দাড়াইয়া পুনরায় দ্বিতীয় খুৎবা দিবেন ।
উক্ত খুতবা শেষে মুসল্লিগন দাড়াইয়া ইমামের সহিত জুমআর দুই রাকাত ফরজ নামাজ আদায় করিবে ।
এতে ইমাম সাহেবে সজোরে ক্বেরাত পাঠ করবেন ।
ফরজ নামাজ শেষে সকলে একা একা চার রাকাত বা'দাল জুমার নামাজ পড়িবে । ইহা পড়া সুন্নতে মুআক্কাদাহ ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy