1 Answers
মুসলমানদের জন্য দুই ঈদের নামাজ আদায় করা ওয়াজিব৷ প্রথমে মনে মনে নিয়ত করা!আমি ঈদুল আজহার দুই রাকাআত ওয়াজিব নামাজ ছয় তাকবিরের সহিত ইমামের পেছনে কিবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে আদায় করছি৷এরপর তাকবিরে তাহরিমা ‘আল্লাহু আকবার’ বলে হাত বাঁধা এবং ছানা পাঠ করা। ছানা পাঠ করার পর ইমাম অতিরিক্ত ৩টি তাকবির দেবেন। এই তিন তাকবিরের সময় ইমাম ও মুক্তাদি উভয়হাত কান পর্যন্ত উঠাবেন এবং প্রথম ও দ্বিতীয় তাকবিরে হাত কান পর্যন্ত উঠানোর পর নিচে ছেড়ে দেবেন। তৃতীয় তাকবিরের সময় কাঁধ পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে না দিয়ে হাত বাঁধবেন। এরপর ইমাম সূরা ফাতিহা ও কিরাআত শেষ করে যথারীতি রুকু ও সিজদা করার মাধ্যমে প্রথম রাকাআত শেষ করে পুনরায় দাঁড়িয়ে দ্বিতীয় রাকাআতের কিরাত শেষ করবেন। এরপর রুকুতে যাবার আগে আবার অতিরিক্ত ৩ তাকবির দেবেন এভাবে যে, কান পর্যন্ত হাত উঠিয়ে তাকবির বলে হাত ছেড়ে দেবেন। এরপর চতুর্থ তাকবির তথা রুকুর তাকবির বলে সোজা রুকুতে চলে যাবেন। এরপর অবশিষ্ট নামাজ যথারীতি আদায় করে ছালাম ফিরাবেন। এরপর ইমাম সাহেব মিম্বরে ওঠে দুটি খুৎবাহ পাঠ করবেন।(খুৎবা পাঠ করা(ইমাম কর্তৃক)সুন্নাত,ও শুনা ওয়াজিব৷)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy