ঈদুল আযহায় তাকবির কয়দিন দিতে হয়?
2 Answers
দশ-ই জিলহজ্জের পরবর্তী তিন দিন অর্থাৎ এগারো, বারো ও তেরো তারিখকে আইয়ামুত-তাশরীক বলা হয়। জিলহজ্জ মাসের নয় তারিখ ফজর থেকে তের তারিখ আসর পর্যন্ত মোট তেইশ ওয়াক্ত ফরজ নামাজের পর একবার তাকবীরে তাশরীক পাঠ করা ওয়াজিব। এই দিনগুলো ইবাদত-বন্দেগি, আল্লাহ রাববুল আলামিনের জিকির ও তার শুকরিয়া আদায়ের দিন। এরশাদ হয়েছে, তোমরা নির্দিষ্ট দিনগুলোতে মহান মহান আল্লাহকে স্মরণ করবে। (বাকারাঃ ২০৩) এখানে আল্লাহ তাআলা বলছেন, নির্দিষ্ট কয়েকটি দিন অর্থাৎ আইয়ামে তাশরীক ১১, ১২, ১৩-ই জিলহজ্জ তাসবীহ ও তাকবীর পাঠ করে আল্লাহ তাআলাকে স্মরণ কর। আইয়ামে তাশরীকের দিনগুলোতে উচ্চৈঃস্বরে তাকবীর পড়া সুন্নাত। কেবল ফরজ সালাতের পরই পড়া হবে তা নয়। বরং সব সময় এ তাকবীর “আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লাইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার অলিল্লাহিল হামদ” পড়া বাঞ্ছণীয়। কঙ্কর নিক্ষেপের সময় “আল্লাহু আকবার” বলা সুন্নাত। (নায়নুল আওতারঃ ৫/৪৬) জনাব! কোন কারনে এক ওয়াক্তে তাকবীর দিতে ভুলে গেলে পরেও দেওয়া যাবে।
যিলহজ্জ মাসের ০৯ তারিখের ফজর নামাজ থেকে যিলহজ্জ মাসের ১৩ তারিখের আসর পর্যন্ত তাকবীর দিতে হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy