1 Answers
কিশোর বয়সের আবেগ নিয়ন্ত্রনের এবং দৃষ্টি সংযত রাখার কার্যকরী উপায় হলো ধর্মকে বিশেষ গুরুত্ব দেয়া এবং সকল ধর্মীয় বিধান মেনে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: : ﻣَﺎ ﺗَﺮَﻛْﺖُ ﺑَﻌْﺪِﻱ ﻓِﺘْﻨَﺔً ﺃَﺿَﺮَّ ﻋَﻠَﻰ ﺍﻟﺮِّﺟَﺎﻝِ ﻣِﻦْ ﺍﻟﻨِّﺴَﺎﺀِ “আমার পরে পুরুষের জন্যে মহিলাদের চেয়ে অধিক ক্ষতিকারক কোন ফিতনা রেখে যাই নি।” (বুখারী মুসলিম) তিনি আরও বলেছেন। ﺇِﻥَّ ﺍﻟﺪُّﻧْﻴَﺎ ﺣُﻠْﻮَﺓٌ ﺧَﻀِﺮَﺓٌ ﻭَﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻣُﺴْﺘَﺨْﻠِﻔُﻜُﻢْ ﻓِﻴﻬَﺎ ﻓَﻴَﻨْﻈُﺮُ ﻛَﻴْﻒَ ﺗَﻌْﻤَﻠُﻮﻥَ ﻓَﺎﺗَّﻘُﻮﺍ ﺍﻟﺪُّﻧْﻴَﺎ ﻭَﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻨِّﺴَﺎﺀَ ﻓَﺈِﻥَّ ﺃَﻭَّﻝَ ﻓِﺘْﻨَﺔِ ﺑَﻨِﻲ ﺇِﺳْﺮَﺍﺋِﻴﻞَ ﻛَﺎﻧَﺖْ ﻓِﻲ ﺍﻟﻨِّﺴﺎﺀ “নিশ্চয়ই এই দুনিয়া হচ্ছে সবুজ-শ্যামল, সুমিষ্ট। আল্লাহ তা’আলা ইহাতে তোমাদেরকে খলীফা (প্রতিনিধি) নিযুক্ত করেছেন এই জন্যই যে, তিনি দেখতে চান তোমরা কি আমল কর। অতএব তোমরা দুনিয়ার ফিতনা হতে বাঁচ এবং মহিলাদের ফিতনা থেকেও বেঁচে থাক। কেননা বনী ইসরাইলের মধ্যে সর্ব প্রথম যে ফিতনা (বিপদ) দেখা দিয়েছিল তা ছিল মহিলার ফিতনা।” (মুসলিম) আশাকরি ইসলামের সকল বিধান মতে চললে আবেগ নিয়ন্ত্রন ও দৃষ্টি সংযত রাখা সক্ষম হবে। আপনি প্রতিদিন ৫ ওয়াক্ত সালাত আদায় করুন। পড়াশোনার প্রতি বিশেষ গুরুত্বদিন। সবসময় সৃষ্টিকর্তার ভয় করুন। মহিলাদের দিকে বা মেয়েদের দিকে তাকেবেন না, নিজের মনকে শক্ত করুন। সবকিছুর ভালো খারাপ দিক চিন্তা করে কাজ করুন। নিজের মনকে কন্ট্রোল করুন। আশাকরি আপনি দৃষ্টি সংযত ও আবেগ নিয়ন্ত্রন করতে সক্ষম হবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy