শরীরের বিভিন্ন জায়গা ব্যাথা করে?
মাঝে মাঝে আমার শরীরে বিভিন্ন জায়গায় যেমনঃ পায়ের গোড়ালি, পায়ের পাতা, হাটুর নিচে, হাতের আঙ্গুল, কব্জিতে, কনুইয়ে, গাড়,মাথা ইত্যাদীতে ব্যাথা করে। একটু হালকা গরম পড়লেই খুব বেশি ঘেমে যাই।শরীর খুব ক্লান্ত লাগে। ডাক্তার এর কাছে গিয়াছিলাম ডাক্তার Napxon....370/20, proviten...az এবং D- rise-20000 খাইতে বলে। কিন্তু ডাক্তার আমার শরীরের তাপমাত্রা মাপছিলো না। বাসায় এসে অনেক বার তাপমাত্রা মেপেছি। তাপমাত্রা সবসময় ৯৮°,৯৯° এবং ১০০° এর মধ্যেই থাকে। বেশির ভাগ সময় ৯৮° থাকে।বর্তমানে ডেংগু জ্বরের ভয়াবতা দেখে ব্যাথার ঔষুধ(napxon) টা খাচ্ছি না। ডাক্তার ১ মাস পর পর ক্লিনিকে আসে তাই ওনার কাছে এখন যাওয়াও সম্ভব হচ্ছে না। সে ক্ষেত্রে আমার করনীয় কি। বিস্তারিত জানাবেন প্লিজ।
2536 views
1 Answers
আপনার উক্ত সমস্যার সাথে ডেঙ্গু জ্বরের লক্ষনের সাথে মিল পাচ্ছি।।আপনি রক্ত পরিক্ষা করিয়ে নিশ্চিত হয়ে নিন যে আপনার ডেঙ্গু হয়েছে কি না?
2536 views
Answered