2 Answers
শরীরকে মজবুত রাখতে হলে সবার আগে নজর দিতে হবে হাড়ের পুষ্টির উপর৷ ৩০ বছরের পর থেকেই হাড় ক্ষয় হতে শুরু করে৷ তবে সঠিক ডায়েট মেনে চললে এই সমস্যা রোধ করা সম্ভব৷ তাই আপনাদের জন্য পাঁচটি সুপারফুড যা আপনার হাড়কে মজবুত রাখতে সাহায্য করবে৷ দুধ: শরীর বৃদ্ধির জন্য যে পরিমাণ ক্যালসিয়াম দরকার তার প্রায় সবটাই থাকে দুধের মধ্যে৷ বিশেষজ্ঞরা বলেন প্রাপ্তবয়স্কদের দিনে অনন্ত ৭০০ মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন৷ যারা অস্টিপোরেসিসের শিকার তাদের ক্ষেত্রে দিনে ১২০০ মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন৷ ন্যাশনাল ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থ অ্যান্ড হিউম্যান ডেভলপমেন্টের গবেষকেরা জানিয়েছেন লোট ফ্যাট দুধ বা ফ্যাট বিহীন দুধে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি থাকে৷ এবং এর ফলে দুধে থাকা ক্যালসিয়ান শরীর খুব সহজেই শুষে নিতে পারে৷ ক্যালসিয়াম ছাড়াও দুধে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, রিবোফ্ল্যাভিন, ফসফরাস, ভিটামিন ডি-এ-বি ১২ বর্তমান যা হাড়ের জন্য খুবই উপকারি৷ যারা দুধ খেতে পছন্দ করেন না তারা ক্যালসিয়াম সমৃদ্ধ বিভিন্ন খাবার যেমন দই, চীজ ইত্যাদি খেতে পারেন৷ ছোট মাছ: ছোট মাছের কাঁটায় প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে হাড় মজবুত রাখতে সাহায্য করে৷ এছাড়াও এতে অস্থিমজ্জা মজবুত হয়৷ তৈলাক্ত মাছ: তৈলাক্ত মাছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে যা হাড় শক্ত করতে সাহায্য করে৷ এছাড়াও এতে ভিটামিট ডি রয়েছে যা ক্যালসিয়াম শুষে নিতে সাহায্য করে৷ গবেষণায় দেখা গেছে মাছের তেল মহিলাদের হাড় ক্ষয়ের সমস্যা কম করতে পারে৷ এছাড়াও এটি অস্টিওপোরিসের সমস্যাও দূর করে৷ সবুজ-সবজি: পালং শাক বা ব্রকোলির মতো সবুজ সবজিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থাকে৷ এছাড়াও লেটুস পাতা বা শালগমের পাতাতেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বর্তমান৷ বাদাম: আখরোট, পেস্তা বাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের পাশাপাশি এমেগা-৩ ফ্যাটি অ্যাসিডও বর্তমান৷ এছাড়াও এতে প্রচুর পরিমাণে খনিজ দ্রব্য রয়েছে যা হাড়কে শক্ত রাখতে সাহায্য করে৷ এছাড়াও চীনে বাদাম ও আমন্ডে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা ক্যালসিয়ামের ক্ষয় প্রতিরোধ করে...
2907 views
Answered
আপনাকে ভিটামিন এবং পুষ্টিকর খাবার বেশি করে গ্রহণ করতে হবে। ভিটামিন সি, ডি এবং ক্যালসিয়াম পর্যাপ্ত গ্রহণ করতে হবে। প্রতিদিন ব্যায়াম করুন হালকা হাটাহাটি করুন, বুক ডাউন দিন, রিং এ ঝুলুন। আশাকরি আপনার হাড় মোটা ও শক্তিশালী হবে।
2907 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy