2 Answers
আসলে আপনি যেভাবে প্রশ্ন করেছেন সেভাবে বিষয়টি দেখলে বাচ্চা জন্ম নেবার কথা না। প্রধানত ৫ দিনের মধ্যে পিল সেবন করলে বা স্বল্পমেয়াদী পিলের ক্ষেত্রে ৫ দিনের মধ্যে নিয়মিত পিল সেবন শুরু করলে প্রেগন্যান্ট হবার তেমন কোন সম্ভাবনা নাই।
পিল খাওয়ার পরেও অনেক সময় প্রেগন্যান্ট হবার সম্ভাবনা থেকে যায়। যেমন-
- নিয়মমতো পিল না খেলে গর্ভধারণের সম্ভাবনা থেকে যায়।
- প্রতিদিন সঠিক সময়ে পিল না খেলে পিলের কার্যক্ষমতা কমে যায় ।
- কিছু বিশেষ চিকিৎসা পদ্ধতির জন্য পিল কাজ করে না। যেমন- টিউবারকুলোসিসের জন্য রিফাডিন চিকিৎসা, গ্রিসেওফালভিনের জন্য অ্যান্টি-ফানগাল ড্রাগ ইত্যাদির ক্ষেত্রে পিল কার্যকারিতা হ্রাস পায়।
- কোনো হার্বাল সাপ্লিমেন্টের কারণে গর্ভনিরোধক পিলের কার্যকারিতা নষ্ট হতে পারে।
আশাকরি বুঝতে পেরেছেন।
2717 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy