মান্নত সম্পর্কিত প্রশ্ন?
2 Answers
যদি পিতামাতার ইচ্ছের বিরূদ্ধে ছেলে মাদ্রাসায় না পড়ে তাহলে ঐ পিতামাতা গুনাহ্গার হবে না।
কোনো বিষয়েই মানত করা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানত করতে নিরুৎসাহিত করেছেন। কিন্তু মানত করলে তা পূরণ করতেই হবে। কারণ এ বিষয়ে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন।মান্নত করা জায়েয নয়। কিন্তু কেউ যদি কোনো ভাল কাজ করার মানত করে তাহলে তাকে তা পালন করতে হবে। যাকে আমরা বলি মানত পুরা করা। মানত পুরা করা ওয়াজিব। না করলে গুনাহ হবে। মানত পুরা করা একটি ইবাদত। যেমন আল্লাহ রাব্বুল আলামীন বলেন : তারা যেন তাদের মানতসমূহ পূরণ করে। (সূরা আল হজ, আয়াত ২৯) আল্লাহ আরো বলেন: তোমরা যা কিছু ব্যয় কর অথবা যে কোনো মানত কর তা অবশ্যই আল্লাহ জানেন। (সূরা বাকারা, আয়াত ২৭০) আল্লাহ তাআলা সৎকর্মশীল ঈমানদারদের প্রশংসায় বলেন : তারা মানত পূরণ করে। (সূরা আল-ইনসান, আয়াত ৭)
মানত পূরণ করা যখন একটি ইবাদত, তখন তা আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি অর্জনের নিয়তে করতে হবে। মানত পূরণ করা সম্পর্কে হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
من نذر أن يطيع الله فليطعه ، ومن نذر أن يعصي الله فلا يعصه
যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্য করার মানত করে সে যেন (তা পূরণ করে) তাঁর আনুগত্য করে । আর যে অবাধ্যতার কোনো বিষয়ে মানত করে সে যেন তাঁর অবাধ্যতা না করে। (সহিহ বুখারি, আবু দাউদ, ইবনে মাজা, নাসায়ি) আমরা এই হাদীস থেকে জানতে পারলাম, ভাল কাজের মানত করলে শর্ত পূরণ হলে সেই মানত পূরণ করতে হয়।
ইবাদত-বন্দেগি ও মানতের নামে নিজের উপর কোনো কঠোরতা আরোপ করা উচিত নয়। এটি একটি চরমপন্থা। ইসলামের মধ্যপন্থার পরিপন্থী।অতএব -আল্লাহর নবী এমন মান্নত করা থেকেও নিষেধ করেছেন৷
আপনার প্রশ্নমতে আসল কথায় আসা যাক-মা-বাবা সন্তান গর্ভে থাকাকালীন যে মান্নত করেছে তা একটি ভাল কাজ,যদিও উচিৎ নয় এমন মান্নতও করা তবুও যখন করে ফেলেছে সুতরাং এটা পূর্ণ করতে হবে৷
দ্বিতীয়, সন্তানকে মাদ্রাসায় দিয়েছে এবং কিছুদিন পড়ে সে নিজ ইচ্ছায় চলে আসলো,এতে মা-বাবার উপর মান্নত এর যে দায়িত্ব তা পূর্ণ হয়ে গেলো!সুতরাং এতে মা-বাবা গোনাহগার হবে না!
তৃতীয়, ছেলে নিজ ইচ্ছায় চলে আসায় মান্নত সম্পর্কিত কোন গোনাহ হবেনা তারও!তবে তার উচিৎ মাদ্রাসায় পড়ে মা-বাবার আদেশ পালন করা৷ তবুও তার উপরও এব্যাপারে জুর করার প্রয়োজনীয়তা নেই৷ তার জন্য এটাই ফরজ যে,যতটুকু তার প্রয়োজন সে অনুপাতে কোরান হাদিস শিখা।তা অন্য জায়গায় শিখতে পারলেও ভালো৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy