জটিল সমস্যা। ইসলামী সমাধান দিন?
আমার জন্ম গ্রহণের আগে আমার বাবা-মা নিয়ত করেছিলেন ছেলেকে মাদ্রাসায় পড়াব। আমি ক্লাস ৮ পর্যন্ত আলিয়া মাদ্রাসায় পড়ি। কিন্তু লেখাপড়ার পরিবেশ ভাল না হওয়ায় আমি হাইস্কুলে ৯ম এ ভর্তি হই (বাবা-মায়ের আপত্তি সত্তেও )। এবং ssc পাশ করি। এখন আমি কলেজে ভর্তি হয়েছি।।। এখন আমি গুরুতর অসুস্থ। ওষুধে সারছে না। আমাদের পরিবারে বিপদাপদ আসতেছে। হয়তবা নিয়ত ভঙ্গের কারনে অথবা আমার ভুলের কারণে এরকম হচ্ছে। এখন আমরা কি করতে পারি? আল্লাহ্ যেন আমাদের মাফ করে দেন।
2912 views
1 Answers
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার মা-বাবার মানতই হয়নি। কেননা মাদরাসায় পড়ানোর মানত করলে সেই মানতই সহিহ হয় না। তাই আপনার মাদরাসায় পড়া জরুরি নয়।
ফাতাওয়া তাতারখানিয়া ৬/২৮১;
বাদায়িউস সানায়ি’ ৪/২২৮;
আলবাহরুর রায়িক ৪/২৯৬
এখন অসুস্থতার কারণে অধৈর্য না হয়ে চিকিৎসা করুন, এবং আল্লাহর কাছে সুস্থতার দুআ করুন৷
2912 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy