2 Answers
সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত সর্বপ্রথম নাজিল হয় বলে বিশিষ্টজন অভিমত ব্যাক্ত করেন। তবে পূর্ণাঙ্গ সূরা নাজিল হয় আরো পরে। কোরআনের প্রথম পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা ফাতেহা। কুরআনে বর্ণিত ১৯ সংখ্যাটির রহস্য---- ১। আরবীতে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” লিখতেঠিক ১৯ টা হরফ লাগে । ২। কুরআনে মোট ১১৪ টি সূরা আছে । ১১৪ সংখ্যাটি ১৯দিয়ে বিভাজ্য (১১৪=১৯x৬)। ৩। প্রথম যে সূরাটি(সূরা আলাক) নাযিলহয় তার অবস্থানশেষের দিক থেকে ১৯ তম । ৪। প্রথম যে পাঁচটি আয়াত(সূরা আলাকের) নাযিল হয়তাতে ঠিক ১৯ টি শব্দ আছে । ৫। সূরা আলাকে মোট আয়াত আছে ১৯টি। আর এই ১৯আয়াতে আছে মোট ২৮৫টি শব্দ যা কিনা বিস্ময়করভাবে১৯ দিয়ে নিঃশেষে ভাগ করা যায় (২৮৫=১৯x১৫)।
কুরআনের বিন্যাস দুইটি৷ ১৷ অবতরণের বিন্যাস ২৷ গ্রন্থায়ণের বিন্যাস পূর্ণ কুরআনের অবতরণের বিন্যাস আমাদের কাছে সংরক্ষিত নেই৷ কেননা রাসূল সাঃ বা সাহাবাগণ কেউ তা সংরক্ষণ করেন নি, করতে বলেন নি৷ তবে মর্ম বুঝা বা মাসআলা নির্ণয়ের জন্য যে সকল আয়াতের বিন্যাস জানা জরুরি সেগুলো তাফসিরের কিতাবে সংরক্ষিত রয়েছে৷ কুরআন গ্রন্থায়নের বিন্যাস আমরে তাওকীফী৷ অর্থাৎ জিবরাইল আঃ এর সূত্রে রাসূল সাঃ কর্তৃক সাহাবাগণ কে শিখানো৷ আমাদের মুসহাফে (কুরআনে) যে ধারাবাহিকতায় সূরা সমূহ সাজানো আছে তা কারো বানানো বা গবেষণালব্ধ নয়৷ আয়াত নাজিলের পরেই রাসূল সাহাবাদের জানিয়ে দিতেন সদ্য নাজিল হওয়া আয়াত কোন সূরার কোন আয়াতের আগে বা পরে বসবে৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy