1 Answers
কোরানের প্রতিটি পাতায় প্রতিটি আয়াতে মানুষের জন্য রয়েছে বিধান ও নিদর্শন।
বিশ্বাসী-অবিশ্বাসী সবার জন্য এমনই এক মহানিদর্শনের কথা ওঠে এসেছে সুরা বাকারার ২৫৯ নং আয়াতে। হজরত ওজায়ের আলাইহিস সালাম জেরুজালেমের ধ্বংসপ্রাপ্ত শহর দেখে অনুতাপে বলেছিলেন এ শহর কি আর আগের মতো ঝাঁকঝমক হয়ে ওঠবে।
তাঁর এ কথার ফলে আল্লাহ তাআলা হজরত ওজায়ের আলাইহিস সালামকে তার যানবাহনসহ মৃত্যু দান করেন। আর সে ঘটনার বিবরণ প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর তার উম্মতের জন্য নিদর্শন স্বরূপ নাজিল করেন৷
সুরা বাকারার ২৫৯নং আয়াত মহান আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবতার জন্য এক মহা নিদর্শন।
এই আয়াতে যে ব্যাক্তির প্রতি ইংগিত করা হয়,অধিকাংশ তাফসিরকারক এ ঘটনাকে হজরত ওজায়ের আলাইহিস সালামের ঘটনা বলে উল্লেখ করেছেন।
নিঃসন্দেহে তিনি ছিলেন আল্লাহর নবী৷