1 Answers
ঘুমানোর সময় আপনি সুরা আন-নাবার ৯ নং আয়াতটি পাঠ করতে পারেন। আয়াতটি হলঃ وَّجَعَلۡنَا نَوۡمَکُمۡ سُبَاتًا উচ্চারণঃ ওয়া জা‘আলনা-নাওমাকুম ছুবা-তা। অর্থাৎ, আর আমি তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রাম। এছাড়াও, ঘুমের সময় আপনি “আল্লাহুম্মা বিইসমিকা আমূতু ওয়া আহ্ইয়া” -এই দোয়াটি পাঠ করতে পারেন। কেননা, স্বয়ং রাসূল (সঃ) ও ঘুমের সময় এ দোয়াটি পাঠ করতেন। হযরত হুযাইফাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সঃ) ঘুমানোর সময় বলতেনঃ “আল্লাহুম্মা বিইসমিকা আমূতু ওয়া আহ্ইয়া” (অর্থঃ হে আল্লাহ! আমি আপনার নামে মরি ও বাঁচি)। [সুনানে আবু দাউদ, হাদিস নং ৫০৪৯, হাদিসের মানঃ সহিহ]
2756 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy