1 Answers

  • 'সমন্বয়' শব্দের অর্থঃ
  1. সংগতি।
  2. সামঞ্জস্য।
  3. অবিরোধ।
  4. মিল।
  5. খাপ খাওয়ানো।
  • সমন্বয়ঃ কোনো কাজে সংগতি বা সামঞ্জস্য সাধন করাকে সমন্বয় বলে।
  • উদাহরণঃ
  1. তিনি জ্ঞান ও কর্মের মধ‍্যে সমন্বয় (সংগতি/সামঞ্জস্য) সাধন করেন।
  2. তিনি বিভিন্ন বিভাগের বা কর্মপ্রচেষ্টার মধ্যে সমন্বয় (অবিরোধ/মিল) সাধন করেন।
  3. তিনি সমন্বয় (মিল/সংগতি/সামঞ্জস্য) বিধান করেন।
  4. তিনি ঘটনার সঙ্গে বর্ণনার সমন্বয় (সংগতি/মিল/সামঞ্জস্য) করেন।
  5. তিনি এক অংশের সঙ্গে অন্য অংশের সমন্বয় (খাপ খাওয়ানো/সামঞ্জস্য) করেন।
  • 'নিঃসরণ' শব্দের অর্থঃ
  1. নির্গমন।
  2. ক্ষরণ।
  3. নিষ্কমণ।
  4. বহির্গমন।
  5. বাইরে বেরিয়ে আসা।
  • নিঃসরণঃ কোনো কারণে নির্গমন পথ বা ছিদ্র দিয়ে বায়ু, পানি, গ‍্যাস বা কোনো তরল পদার্থ বাইরে বেরিয়ে আসাকে ক্ষরণ বা নিঃসরণ বলে।
  • উদাহরণঃ 'রক্তক্ষরণ' তরল নিঃসরণের চাক্ষুষ ও উৎকৃষ্ট উদাহরণ। ধন্যবাদ।
2892 views