একটু ব‍্যাখ‍্যা দিন প্লিজ??৮ম শ্রেণীর জন্য।।।।।
10422 views

2 Answers

জীবদেহে শারীরবৃত্তীয় ক্রিয়া বিক্রিয়া অবিরামভাবে চলছে । যেমন : উদ্ভিদের ক্ষেত্রে প্রজনন , সুপ্তাবস্থা , অঙ্কুরোদগম , বিপাক , বৃদ্ধি , চলন ইত্যাদি । প্রাণির ক্ষেত্রে বিভিন্ন স্নায়ুতন্ত্র ও হরমোন । এসবের মধ্যে সংযোগ সাধনই সমন্বয় । তথ্যসূত্র : জীববিজ্ঞান, নবম - দশম শ্রেণি ।

10422 views

সমন্বয়ঃ দেহের ভিতরে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা এবং দেহের বাহ্যিক পরিবেশের(আলো,গন্ধ,স্বাদ,স্পর্শ) সাথে অভ্যন্তরীণ পরিবেশের(চাপ,তাপ,বিভিন্ন রাসায়নিক বস্তু) সম্পর্ক রক্ষা করাই হল সমন্বয়।

সমন্বয় কার্যক্রমের জন্যে হরমোনতন্ত্র ও স্নায়ুতন্ত্রের ভুমিকা সবচেয়ে বেশি।উদ্ভিদের ক্ষেত্রে হরমোনতন্ত্র আর প্রাণীর ক্ষেত্রে স্নায়ুতন্ত্র মূলত সমন্বয় কার্যক্রমে মুখ্য ভুমিকা রাখে।

হরমোনতন্ত্র-দেহের পরিস্ফুটন,বৃদ্ধি ও বিভিন্ন টিস্যুর কাজ নিয়ন্ত্রণ করে।

স্নায়ুতন্ত্র-বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে যোগাযোগ রক্ষা,তাদের কাজে সুসংবদ্ধতা আনয়ন ও বিভিন্ন কার্যাবলির সমন্বয় সাধন করে।

কোন ভুল হলে ক্ষমা করবেন।ধন্যবাদ।

10422 views