প্লিজ প্রশ্ন ভিতরে.. উত্তর দিবেন প্লিজ..?

দিনে চার বেলা ঔষুধ হলে কতঘন্টা

পর পর খাওয়াতে হবে? যদি ৬ ঘন্টা হয়.. ধরো,

সকাল ৬ টায় শুরু করলাম, তারপর দুপুর ১২ টা,

তারপর সন্ধ্যা ৬ টা আবার রাত ১২ টা হয়... তাই

না? একজন বলছে, রাত ১২ টায় তো কাউকে

ঔষুধ খেতে দেখিনি.. সে বলছে দিনে

চারবেলা মানে দিনেই চারবার ভাগ করে

খাওয়াতে হবে .. উনি বলছে সকাল ৬টা, ৯টা,

দুপুর ১২ টা, বিকেল ২টা,আর বিকেল ৫টা...

মানে দিনেই.. আচ্ছা, বলুনতো কোনটা ঠিক? ডাক্তার প্রেসক্রিপশনে লিখেছে ১+১+১+১ এভাবে.. ঔষুধটা হচ্ছে flux.. কাটা ঘা শুকানোর...

2972 views

2 Answers

আপনাপ প্রথম ধারণাটাই সঠিক। দিনে ৪ বার বলতে ২৪ ঘণ্টায় ৪ বার ওষুধ খাওয়ার কথাই বলা হয়েছে।

2972 views Answered

আপনাকে দিনে ৪ বার ঔষধ খাওয়ার কথা বলা হয়েছে তার মানে আপনি ২৪ ঘন্টার ভিতর ৪ বার ঔষধ খাবেন। আপনি ৬ ঘন্টা পর পর খাবেন। আশাকরি বুঝতে পেরেছেন। বিঃদ্রঃ আপনার মনে সন্দেহ হলে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন।

2972 views Answered

Related Questions

Next steps