2 Answers
কিছু মনে করবেন না। আপনার প্রশ্নের ধরণ এমন যেন আমরা আপনার প্রশ্নের উত্তর করতে বাধ্য বা আমরা এখানে উত্তর দেওয়ার জন্য চাকরি করি। এখানে বিভিন্ন শ্রেণির মানুষ আছে যারা তাদের সাধ্য ও শ্রম দিয়ে স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে উত্তর দিচ্ছে। এখন আপনার কোন প্রশ্নের উত্তর কারো অজানা থাকতেই পারে। এখন কেউ উত্তর না জানলে সে কোথা থেকে উত্তর দেবে? আমরা আমরা আপনাদের কাছে 'উত্তর দিতেই হবে' টাইপ বাধ্যতামূলক লোক নই। সবারই নিজস্ব কাজ রয়েছে। সময় থাকলে ও উত্তর জানলে তবেই আপনি প্রশ্নের উত্তর পাবেন, নয়তো না।
কোন সদস্য প্রশ্ন করলে তার উত্তর পাওয়াটা কতগুলো বিষয়ের উপর নির্ভর করেঃ ১। আপনার প্রশ্নের উত্তর কারো জানা আছে কিনা । ২। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মানসিকতা কারো আছে কিনা । ৩। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মত যথেষ্ট সময় কারো আছে কিনা । ইত্যাদি ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy