দয়া করে উত্তর দিবেন। প্রশ্ন ভেতরে?
5 Answers
যেহতু আপনার স্কুলের পড়া লেখার ডায়েরি আছে তাহলে আপনি এমন কিছু এই ডায়েরিতে লিখবেন যা আপনি বড় হওয়ার পর এই ডায়েরিটা পড়লেই আপনার অতীত মনে পরে। মনে করুন, আপনি আজকেই একটা জিনিস বুঝতে পারলেন বা আজকেই একটা নতুন কিছু শিখলেন তাহলে এটা ডায়েরিতে লিখে রাখতে পারেন।আবার আপনি কোন কিছুতে বিজয়ী হয়ে ফিরলে এবং অনেক আনন্দ অনুভব করলে সেটা লিখতে পারেন । আপনার কষ্টের দিন লিখে রাখতে পারেন । আবার বন্ধদদের সাথে কোন স্থানে ঘুরতে গিয়ে যা দেখতে পেলেন তা লিখে রাখতে পারেন। আর যেহেতু প্রকৃতি পছন্দ করেনন,সেহেতু অনেক সুন্দর কিছু দেখলে তা লিখে রাখতে পারেন।
লেখা হিসেবে আপনার দৈনদিনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা যেমন হাসির ঘটনা লিখে রাখতে পারেন। কষ্টের ঘটনা লিখলে আপনার মন হালকা হয়ে যাবে। বন্ধুদের বলে কিছু কথা লিখে রাখতে পারেন স্মৃতি হিসেবে অথবা লিখতে পারেন আপনার পছন্দের মানুষ সর্ম্পকে কিছু কথা।
আপনি আপনার দৈনন্দিন জীবনের সাফল্য বা ব্যর্থতাগুলো ডায়রিতে টুকে রাখতে পারেন। এর ফলে পরবর্তীতে সাফল্যগুলোতে চোখ বুলালে আপনি অনুপ্রাণিত হবেন এবং ব্যর্থতা গুলো দেখলে নিজের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ পাবেন।
আপনি বিভিন্ন কবিতা বা গল্প লিখতে পারেন। আপনার দিনলিপি বা ভ্রমণ অভিজ্ঞতাও লিখতে পারেন। পড়ালেখা সংক্রান্ত কাজে ব্যবহার করাই সর্বোত্তম হবে।
আপনার কল্পনায় আসা ভালো ভালো গল্প গুলো লিখতে থাকেন।আপনার ভালো লাগে এরকম কিছু প্রবাদ লিখতে পারেন। নিজে নিজে চাইলে গানও লিখতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy