2 Answers
ইসলাম ধর্মে সমকামীতা সম্পূর্ণ হারাম।কবিরাহ গোনাহ৷ তাওবা ছাড়া ক্ষমা নেই৷ এবং এই ব্যাপারে কোরআনের অনেক আয়াতে বর্ণনা দেয়া আছে।যদিও কোরআনে এই কাজের শাস্তির ব্যাপারে সাজা কি হবে তার স্পষ্ট কিছু বলা নাই তবে অনেক হাদীসে শাস্তির বিভিন্ন বর্ণনা আছে৷ কোরআনে বর্ণিত ::::
"আর আমি লূতকে রাসূল হিসাবে প্রেরণ করেছিলাম। যখন সে স্বীয় সম্প্রদায়কে বললঃ তোমরা এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি ? তোমরা তো কামবশতঃ পুরুষদের কাছে গমন কর নারীদেরকে ছেড়ে। তোমরা নিশ্চিতই সীমালঙ্ঘনকারী।" (সূরা আরাফ ৭ : ৮০-৮১)পরবর্তী আয়াতে তাদের উপর শাস্তির ব্যাপারে বর্ণিত হয়
"এরপর ওদের উপর(সমকামীদের) মুষলধারে (কঙ্কর)বর্ষন করেছিলাম।অতএব অপরাধীদের পরিণতি কী হয়েছিল বুঝতেই পারছ"(সুরা আরাফ ৭ : ৮৪)
* "সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরূষদের সাথে কুকর্ম কর?
এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্য সঙ্গিনী হিসেবে যাদের সৃষ্টি করেছেন, তাদেরকে বর্জন কর? বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।" (সূরা শু`আরা ২৬ : ১৬৫-১৬৬)
* "স্মরণ কর লূতের কথা, তিনি তাঁর কওমকে বলেছিলেন, তোমরা স্বজ্ঞানেই অশ্লীল কাজ করছ? তোমরা কি কামতৃপ্তির জন্য নারীদেরকে ছেড়ে পুরুষে উপগত হবে? তোমরা তো এক বর্বর সম্প্রদায়। উত্তরে তাঁর কওম শুধু এ কথাটিই বললো, লূত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। এরা তো এমন লোক যারা শুধু পাকপবিত্র সাজতে চায়। অতঃপর তাঁকে ও তাঁর পরিবারবর্গকে উদ্ধার করলাম তাঁর স্ত্রী ছাড়া। কেননা, তার জন্যে ধ্বংসপ্রাপ্তদের ভাগ্যই নির্ধারিত করেছিলাম।আমি ওদের উপর (শাস্তি স্বরূপ কঙ্কর )বর্ষন করেছিলাম" ( সূরা নামল ২৭ : ৫৪-৫৮)
"আমার প্রেরিত ফেরেশতাগণ সুসংবাদ নিয়ে ইব্রাহীমের কাছে আগমন করল, তখন তারা বলল, আমরা লুতের জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করব। নিশ্চয় এর অধিবাসীরা অপরাধী।" (সূরা আনকাবুত ২৯: ৩১)
হযরত লূত (আঃ) এর নাম শুনেছেন নিশ্চয় , আল্লাহ তার কওমকে এর জন্যই দুনিয়ার জমিন থেকে চির বিদায় করে দিয়েছিলেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy