মাথা এবং গলায় সমস্যা নিয়ে প্রশ্ন?

আমার মাথায় খুব ব্যাথা করছে কালকে থেকে। মাথা খুব ভারী লাগছে। গলায় যেন কিছু জমে আছে। কি করব বলেন?
2902 views

2 Answers

আপনার এই সমস্যাটি আবহাওয়া ও আর্দ্রতার তারতম্যের কারণে হতে পারে।  আপনি ভুলেও অকারণ অ্যান্টিবায়োটিক সেবন করবেন না। আপনি যথেষ্ট পরিমাণ পানি বা তরল খাবার গ্রহণ করুন। বিশ্রাম নিন। আপনি প্রতিদিন কমপক্ষে ৩বার লবণ ও গরম পানি একত্রে মিশিয়ে পান করুন। যদি কেবল আবহাওয়া জনিত কারণে হয়ে থাকে তাহলে চিন্তা করবেন না, কমে যাবে। আর যদি এটি বাড়তেই থাকে আর খারাপ অনুভুত হয় তাহলে চিকিৎসক এর পরামর্শ নিন।প্রতিদিন দুইবার করে গরম জলে আদা এবং লবণ মিশিয়ে পান করবেন। আপনি আদা চা খেলে পাবেন। ঠাণ্ডা লাগাবেন না। চেষ্টা করুন দিনে দুইবেলা শরীরে মালিশ করার। গরম জলের ভাপ নিতে পারেন। খুব বেশি মাথা ব্যথা হলে কপালে মুভ মালিশ করুন।

2902 views Answered

আপনি কিছু কাজ করুন।গলায় কিছু আটকে আছে।এর মানে গলায় কফ জমে থাকতে পারে।আপনি কুসুম গরম এক গ্লাস  পানিতে দুই চামচ লবণ মিশিয়ে দিনে দুইবার গড়গড়া করুন।যাকে গারগল বলা হয়।এর পাশাপাশি ঠাণ্ডা খাবার যেমন আইসক্রিম,কুলফি,ঠাণ্ডা পানি এড়িয়ে চলুন।তাছাড়া লাল চায়ের সাথে  আদা দিয়ে খান।কাঁচা রসুন চিবান কয়েক টুকরা।আর মাথাব্যথার জন্য বাম বা মলম লাগান।বেশি বেশি পানি খান।বেশি বেশি ফল খান।যেমন আম।তাহলেই হবে।

2902 views Answered

Related Questions

Next steps