বিস্ময়ের সকলকে কিছু বলতে চাই?
প্রথমেই বলছি,বিস্ময় আইডি নিয়ে যা কিছু হয়েছে তার জন্য খুবই দুঃখিত।না জেনেই অনেক ভুল করে ফেলেছি।কিন্তু একটা কথা এখনও বলব,যে আইডিটা আমার আইডি বলে আজ ব্লক করা হলো,সেটা আমার আইডি মোটেও নয়।হয়তো প্রশ্ন/মন্তব্য দেখে আপনাদের দুইটি আইডি একজনে চালায় মনে হয়েছে।
বাদ দিলাম যেটা হলো....আমার হয়তো অনেক দোষ ছিল....
বিস্ময়ের আর কখনো উত্তর দেওয়া কিংবা কার্যক্রম চালাব না।এতদিন,বিস্ময়ে অনেক প্রশ্ন করেছি,ভালো ভালো সমাধান পেয়েছি।যেটা আমার পড়ালেখায় খুবই হেল্পফুল ছিল।তাই আপনাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।আপনারা সবার সত্যি খুবই উপকার করেন।
আমিও এতদিন কিছু প্রশ্নের উত্তর দিয়েছি,জানিনা কতটুকু আপনাদের উপকারে আসতে পেরেছি।যদি আমার উত্তর কারো ভাল লেগে থাকে,কারো যদি উপকারে এসেছি তাহলে ধন্যবাদ।
আশা করি আপনারা খুবই ভালো কার্যক্রম করে বিস্ময়কে আরও আরও অনেক দূর নিয়ে যাবেন।এভাবে সকলের অনেক অনেক উপকার করবেন।সবাই ভালো থাকবেন,নিজেদের জীবনে যেন সফল হোন।
আমার বিস্ময়ের হাত ছেড়ে চলে যেতে খুবই খারাপ লাগছে।চাইনি কখনো আপনাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে চলে যেতে।যাইহোক,চলে যেতে হচ্ছে।
কোন ভুল করে থাকলে সবাই আমাকে ক্ষমা করে দিবেন।ছোট ভেবে নাহয় ক্ষমা করে দিলেন!আর এই বছর আমি জেএসসি পরীক্ষার্থী।দোয়া করবেন, যাতে আমি পরীক্ষায় ভালো করতে পারি,মা বাবার ইচ্ছে পূরণ করতে পারি।তাদের মুখ উজ্জ্বল করতে পারি।
আজ খুবই কষ্ট হচ্ছে আপনাদের ছেড়ে চলে যেতে।বিস্ময়ের কথা আমার আজীবন মনে থাকবে।
পরিশেষে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি।
~ধন্যবাদ সবাইকে।
3066 views
1 Answers
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy