সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা?
“ঈদের আনন্দে হোক জীবনের জয়গান, শ্রদ্ধা ভালবাসার ছন্দে ভালো থাক ধনী-গরীব প্রতিটি প্রাণ।”
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি! আর ঈদের আনন্দ বহুগুণে বেড়ে যায় প্রিয়জনের কাছ থেকে পাওয়া গিফটে এবং আনন্দ ভাগাভাগিতে ! আমাদের চারপাশের মানুষদের নিয়ে একসাথেই উদযাপিত হোক এবারের ঈদ। আমরা এক রঙ্গা এক ঘুড়ি খুব করেই চাই ঈদের আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে, আনন্দে আনন্দময় হয়ে উঠুক জীবন। জীবন পরিপূর্ণ হয়ে উঠুক সকল অপূর্ণতাকে ছাড়িয়ে।
আপনজনদের ভালোবাসায় ভাল কাটুক প্রতিটা মুহূর্ত, ঈদের খুশি জীবনে নিয়ে আসুক নতুন ছন্দ। হেসে উঠুক পথের ধারে থাকা শিশুটিও, আনন্দ হোক সার্বজনীন। ঈদ বয়ে আনুক সকলের জীবনে অনাবিল সুখ এবং সমৃদ্ধি।
⚘ ঈদ মোবারক ~
2 Answers
আল্লাহ তায়ালা বলেছেন- “তোমার নিকট তারা জিজ্ঞেস করে নতুন চাঁদের বিষয়ে। বলে দাও যে এটি মানুষের জন্য সময় নির্ধারণ এবং হজ্বের সময় ঠিক করার মাধ্যম” [সূরা বাকারা আয়াত ১৮৯] মহানবী (সঃ) বলেছেন-- "হে আল্লাহ! আপনি আমাদের জন্য এই চাঁদকে সৌভাগ্য ও ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদিত করুন। আল্লাহই আমার ও তোমার রব।" (জামে তিরমিজি, হাদিস : ৩৪৫১) "তোমরা (রমজানের) চাঁদ দেখে রোজা শুরু করবে এবং (ঈদের) চাঁদ দেখেই রোজা ছাড়বে। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় (এবং চাঁদ দেখা না যায়) তাহলে মাসের ৩০ দিন পূর্ণ করে। অর্থাত্ আকাশ পরিচ্ছন্ন না থাকার কারণে চাঁদ দেখা না গেলে শাবান মাসের ৩০ দিন পূর্ণ করত রমজানের রোজা রাখা শুরু করবে।—(সহিহ বুখারি ১/২৫৬, হাদিস : ১৯০৬) অন্য এক হাদিসে- "আকাশ মেঘাচ্ছন্ন থাকলে এমন এক ব্যক্তির চাঁদ দেখাই যথেষ্ট, যার দ্বীনদার হওয়া প্রমাণিত অথবা বাহ্যিকভাবে দ্বীনদার হিসেবে পরিচিত।—(সুনানে আবু দাউদ, হাদিস : ২৩৪০) তিনি আরও বলেছেন-- "তোমরা রমজান মাসের একদিন বা দুই দিন আগে থেকে রোজা রেখ না। তবে কারও যদি আগে থেকেই কোনো নির্দিষ্ট দিন রোজা রাখার অভ্যাস থাকে এবং ঘটনাক্রমে সে দিনটি ২৯ ও ৩০ শাবান হয় তাহলে সে ওইদিন রোজা রাখতে পারে।"—(সহিহ বুখারি ১/২৫৬, হাদিস : ১৯১৪) আয়েশা (রা) বলেন, “মুহাম্মাদ (সা) শাবানের মাসের দিন গণনার ক্ষেত্রে অতিশয় সাবধানতা অবলম্বন করতেন এবং তিনি যখনই নতুন চাঁদ দেখতে পেতেন তখন রোযা শুরু করতেন। আর যদি নতুন চাঁদ না দেখতে পেতেন তাহলে শাবান মাসের ত্রিশ দিন পূর্ণ করে রোযা রাখতেন।" [আবু দাউদ, হাদীস নং ২৩১৮] এবার উপরিউক্ত কুরআন ও হাদিসের আলোকে বলা যাচ্ছে যে কালকে আমাদের রোজা রাখতে হবে এবং বৃহঃস্পতিবার ঈদ-উল ফিতর আদায় করতে হবে।
ভাই এটা একটা অ্যানসার পরিবার যেখানে শুধু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়।কিন্তু আপনি এগুলো কি প্রশ্ন করছেন ?এগুলো অহেতুক প্রশ্ন করবেন না প্লিজ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy