ক্রিকেট খেলায় সামনে দাঁড়াতেই ভয় লাগে।কখন বল আসে।তাহলে কেমন করে দাঁড়ালে ও কি করলে ভালো হবে?
2 Answers
প্রথম প্রথম ভয় লাগাটাই স্বাভাবিক। সামনে থাকা শুরু করে দেন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। অর্থাৎ আপনার ভয় চলে যাবে। এক সময় আমিও সামনে দাঁড়াতে ভয় পাইতাম এখন আর পাই না। অভ্যাস হয়ে গেছে। এবং এখানে দাঁড়াতে তো আমার খুব ভালো লাগে এখন। আশা করি আপনিও পারবেন। শুভকামনা আপনার জন্য।
এটা খুবই জরুরি একটা বিষয়। নিজেকে সেইফটি দিতে জানতে হবে। ক্রিকেট ট্যাকনিক্যাল একটা খেলা। একজন ব্যাটসম্যানের লক্ষ্য থাকে বল ব্যাটে ঠিকঠাক কানেকশন করা। টাইমিংই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যান হিসেবে যদি বল ব্যাটে লাগানোর উপর টার্গেট করেন, তাহলে শরীরে বল পড়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। ভাই, শরীর বাঁচিয়ে ক্রিকেট খেলা পুরোপুরি সম্ভব না। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে খেয়াল করবেন, ব্যাটসম্যান প্যাডে বল লাগাতে চায় না, তাও এলবি.উব্লিউ হয়। সঠিক অবস্থানে থেকেও হঠাৎ বাউন্সে হ্যালম্যাটে বল পড়ে। এসব বিষয়ে দক্ষ হওয়ার চেষ্টা করতে হবে। সম্ভাব্য সমাধান হলো দু'টি পা স্টাম্প বরাবর রাখা এবং হাটুর সোজাসুজি ব্যাট তাক করা। এই সিস্টেমে বলের আঘাত থেকে বাঁচতে পারবেন কিন্তু ক্রিকেট খেলতে পারবেন না :-P যদি টেনিস বলে খেলেন, ঠিকঠাক টাইমিং করবেন। ব্যাট-হাত-পা-চোখের তীক্ষ দক্ষতায় বলে আঘাত করুন। বলের দিক পরিবর্তন বোঝতে চেষ্টা করুন। ক্রিকেট বলে খেললে অবশ্যই সরঞ্জাম পড়ে খেলবেন। এসব কিছু আপনাকে পুরোপুরি সেইফটি দিতে পারবে না, যতক্ষণ না নিজে থেকেই খেলাটা রপ্ত করবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy