ক্রিকেট খেলায় ছক্কা বা ওভার বাউন্ডারি কাকে বলে?

যদি কোন বল ফিল্ডারেকে সপর্শ করে বাউন্ডারির বাইরে গিয়ে পড়ে তাহলে সেটি ছক্কা হবে নাকি চার? এবং যদি বলটি ফিল্ডারকে সপর্শ করার সময় ফিল্ডার মাটি বা ভূমি সপর্শ করে থাকে তাহলে কী হবে?
3138 views

3 Answers

যদি কোন ভাসমান বল কোন ফিল্ডারকে স্পর্শ করেও সীমানা অতিক্রম করে বাইরে পড়ে তাহলে বলটি ছক্কা হবে। আর উপরের বল ধরে ফিল্ডার সীমানা বা সীমানার বাইরে মাটি স্পর্শ করলেও বলটি ছক্কা বা ছয় হবে।

3138 views Answered

যদি বলটি ফিল্ডারের গাঁয়ে স্পর্শ করে সরাসরি বাউন্ডারির বাইরে গিয়ে পড়ে তাহেলে সেটি ছক্কা হবে।আর যদি ফিল্ডারের গাঁয়ে ছুঁয়ে মাটি স্পর্শ করে সীমানা পার হয় তাহলে সেটি চার হবে।

3138 views Answered

ক্রিকেট খেলায় বল মাটি বা ভূমি স্পর্শ না করে উড়ে গিয়ে বাউন্ডারি সীমানার বাইরে পড়লে তাকে ছক্কা বা ওভার বাউন্ডারি বলে। বল ফিল্ডার স্পর্শ করলেও ছক্কা হবে যদি বল ভূমি বা মাটি স্পর্শ করে না করে বাউন্ডারি সীমানার বাইরে গিয়ে পড়ে। বল স্পর্শ করার সময় ফিল্ডারের দেহ মাটি বা ভূমিতে স্পর্শ করুক বল মাটি বা ভূমি স্পর্শ না করে বাউন্ডারি সীমানার বাইরে উড়ে গিয়ে পড়লেই ছক্কা হবে।

3138 views Answered

Related Questions

Next steps