2 Answers
দেখুন,জোর করে কখনো ভালবাসা পাওয়া সম্ভব নয়,কাজেই এটাই উত্তম যে আপনি তার মঙ্গল কামনা করে তাকে ভুলে যান। সে সুখে থাক,এটাই আপনার কাম্য হওয়া উচিৎ। অযথা তার সাথে বিবাদে জড়াবেন না,জোর করে ভালবাসা পাওয়া যায়না।আপনি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। সেইসাথে ৫ওয়াক্ত নামাজ পড়বেন। বিষণ্ণতা কাটানোর জন্য রিলেশনশিপ করতে হবে একথার কোনো মানেই নেই। আপনি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন এবং বেশিবেশি মানুষের সাথে মিশুন।আপনি মেডিটেশন করুন নিয়মিত। যখন বিষণ্ণতা কাজ করবে তখন ধর্মীয় বই পড়ুন এবং নিজের মনকে অন্যদিকে ঘুরিয়ে ফেলুন।আপনি পারিপার্শ্বিক কাজে ব্যস্ত হয়ে যান,দেখবেন এসব মনে পড়বেনা। আপনি এই ব্যাপারটিকে আবেগের সাথে তুলনা করুন ও বাস্তবের সাথে মেলান,দেখবেন ভুলে যাবেন।নিজের লক্ষ্য তে এগিয়ে যাবার জন্য সর্বদা চেষ্টা করুন। বেশিবেশি লোকদের সাথে মিশুন।
ভালোবাসার মাঝে একটি বড় পাওয়া হলো, ভালোবাসার মানুষটিকে সুখী দেখা। তার সুখ কামনা করুন।সে যদি আপনার সাথে সাথে অন্য কাউকেও ভালো না বাসতো,তাহলে হয়তো অনেক কিছু বলার ছিলো। কিন্তু সে অন্য কাউকে ভালোবাসে!আপনি যেভাবে তাকে চান,সেও একি ভাবে অন্য কাওকে চায়। আপনি যাকে পেতে রোজ মোনাজাতে কাঁদছেন, তার মোনাজাতে তো অন্য কেউ! সুতরাং কেন নিজেকে কষ্ট দিবেন? ফিরে আসুন! পিছু টান না রেখে। যদি আপনার ভাগ্যে থাকে তাহলে সে একদিন আপনার দরজায় এসে কড়া নাড়বে। পরিশেষে বলবো! -
একটি পবিত্র হৃদয়ের ধুকধুকানি শুনতে,আরেকটি পবিত্র হৃদয়ের দরকার হয়।
ভালো থাকুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy