দু মাস ধরে আমার পিরিয়ড হওয়া বন্ধ প্রেগনেন্সি চেক করেছি রেজাল্ট নেগেটিভ আসে বার বার আবার পিরিয়ড ও হচ্ছে না?
দু মাস ধরে আমার পিরিয়ড হওয়া বন্ধ
প্রেগনেন্সি চেক করেছি রেজাল্ট নেগেটিভ আসে বার বার আবার পিরিয়ড ও হচ্ছে না
এই অবস্তায় আমি কি করতে পারি??
প্রেগনেন্সির কোনো লক্ষন ও দেখছি না
বমি মাথা গুরানো অথবা খাওয়ার প্রতি অনীহা এমন কিছুই হয়নি তবে মাথা ব্যথা আছে।
আমার করনীয় কি বললে উপকৃত হবো।
2786 views
1 Answers
আপনি একজন গাইনির পরামর্শ নিন।সাধারণত একজন নারীর মাসিক হয় ২৫ দিন পর পর। কোনো এক মাসে ৩০ দিন বা ৩১ দিন পর তার মাসিক হতেই পারে। আটদিন বা তার বেশিদিন দেরি হলে তাকে ‘লেট’ বলে গণ্য করতে পারেন।যদি ৮দিন কিংবা তারও অধিক সময় ধরে পিরিয়ড না হয় তাহলে অবশ্যই গাইনির পরামর্শ নিবেন। অনেকসময় হরমোনজনিত সমস্যা কিংবা অন্যান্য শারীরিক সমস্যা যেমন থাইরয়েডের সমস্যা বা পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কারণেও পিরিয়ড লেইট হতে দেখা যায়।কাজেই অবশ্যই গাইনির পরামর্শ নিন।
2786 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy