আমার শরীলে পাত পা ঝিন ঝিন করে কয়েক দিন দরে?

এটি কি সমস্যা আর আমার শরীলে অপশ লাগে এত দুর্বল যে কোনো কিছু দরলে অনুভূতি হয় না এটি কি সমস্যা কে ও বলবেন কি ঔষধ খেতে হবে          
2517 views

2 Answers

আপনার স্নায়ুর সমস্যার কারণে এমনটা হতে পারে।যার কারণে হাত পা ঝিনঝিন করে।আপনাকে কোন ওষুধ সাজেস্ট করলাম না।আপনি মেডিসিনের ডাক্তার দেখান।প্রতিদিন প্রচুর পানি পান করুন।সারাদিনে তিন লিটারের বেশি।তাছাড়া এক কাপ করে দুধ,দুটা করে ডিম খান।সবচেয়ে ভালো হয় আপনি প্রচুর মিনারেল জাতীয় খাবার খান।যাতে পটাশিয়াম,ম্যাগনেশিয়াম,ক্যালসিয়াম,আয়রন,জিংক থাকে।এর জন্য মাল্টিভিটামিন খেতে পারেন।

2517 views Answered

সাধারণত হাত পা ঝিনঝিন / কামড়ানো / অবশ হয়ে যাওয়া এসব  কোনো মাংসপেশি বা স্নায়ু জটিলতার কারণে হতে পারে। এছাড়া ক্যালসিয়াম ও ভিটামিনের ঘাটতির ফলেও এটি হয়ে থাকে। আবার রক্তশূন্যতা দেখা দিলেও তা হতে পারে। আপনি চিকিৎসক এর পরামর্শ নিন সেটাই উত্তম হবে। ব্যায়াম করুন প্রতিদিন যতটুকু পারেন। ক্যালসিয়াম ও ভিটামিন সমৃদ্ধ খাবার খান। মানসিক চিন্তামুক্ত থাকুন। ডিম খাবেন এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন। গোসলের আগে অলিভ অয়েল গরম করে হাত পায়ে মালিশ করে নিতে পারেন। নেশাযুক্ত দ্রব্য সেবন বন্ধ করুন। 

2517 views Answered

Related Questions

Next steps