বাংলাদেশের ভারতকে হারানোর সম্ভাবনা কতটুকু?
4 Answers
ভারতের সাথে জেতার সম্ভাবনা 70%।কারণ বাংলাদেশ আছে চাপের মধ্যে।তাদের যেতেই হবে সেমিফাইনাল।তাছাড়া গতকাল শ্রীলংকার কাছে ইংল্যান্ডের হারার কারণে সমীকরণ বাংলাদেশের পক্ষে এসেছে।আজকে ওয়েস্ট ইন্ডিজকে নিউজল্যান্ডের সাথে জিততেই হবে।দেখা যাক কি হয়।
বাংলাদেশ এর ভারতের বিপক্ষে জেতার সম্ভাবনা সর্বোচ্চ ২৫℅। কারণ ভারতের ব্যাটিং লাইনআপ প্রচন্ড শক্তিশালী আর বাংলাদেশের বোলিং লাইনআপ একই রকম দুর্বল। তার চেয়েও বড় কথা বাংলাদেশের প্লেয়াররা ভারতের সাথে খেলার সময় কোন আত্মবিশ্বাস নিয়ে খেলে না। কারণ ক্লোজ ম্যাচ হারতে হারতে বাংলাদেশের মানসিকতা বা মানসিক শক্তি দুর্বল হয়ে গেছে। মেহজাবিন আপু, আপনার স্মরণ আছে কি না জানি না, ওয়েস্ট ইন্ডিজ -বাংলাদেশ ম্যাচের সময় সবাই যখন গেইল/রাসেলের ভয় দেখাচ্ছিল, তখন আমি শুধু এই ব্যাপারকেই পয়েন্ট করেছিলাম, যে যত যাই হোক বাংলা জিতবে,হয়েছিলও তাই। এজন্য ভারতের বিপক্ষে ৮০%,৭০% জয়ের আশা অবাস্তব বলে আমি মনে করি।(আমার উপর আপনারা রাগ করলেও এটাই বাস্তবতা)
গাণিতিক হিসেবে দেখলে বাংলাদেশ দলের জয়ের সম্ভাবনা ৩৩ শতাংশ।কারণ বাংলাদেশ বনাম ভারত ম্যাচটি নকআউট পর্বের ম্যাচ নয়।গণিত ছাড়া যুক্তি দিয়ে ভাবলে বাংলাদেশ দলের জেতার সম্ভাবনা ২০-৩০ শতাংশের বেশি নয়।তবে আবেগ দিয়ে ভাবলে সংখ্যাটা ৭০-৮০ শতাংশে দাঁড়ায়।আমার মতে বাংলাদেশ আর ভারতের জয়ের সম্ভাবনা সমান সমান।অর্থাৎ,বাংলাদেশের জয়ের সম্ভাবনা ৫০ শতাংশ। বর্তমান বাংলাদেশ দলটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা দল।যদিও ইদানিং বোলিং ক্ষেত্রে বাংলাদেশ অনেকটা দূর্বল হয়েছে এবং পাশাপাশি ব্যাটিং ক্ষেত্রে উন্নতি লাভ করেছে।বাংলাদেশের বোলিং ক্ষেত্রে দূর্বলতার পেছনে বাজে ফিল্ডিংয়ের একটা ভূমিকা রয়েছে।তবে এই বাংলাদেশ দল যেকোন দলকে হারানোর সামর্থ রাখে।তাই ভারতের বিপক্ষে ম্যাচটায় জয়লাভ করাটা একটু কঠিন হবে হয়তো তবে অসম্ভব নয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy