এই পথ থেকে নিজেকে সরাতে পাচ্ছি না!আমি আইরিন?
5 Answers
আপনি খুবই সমস্যার মধ্যে আছেন।আসলে এ জীবনটাই এরকম।তাই আপনার কষ্টটা আমরা সবাই বুঝতে পারছি।তাই এখন আপনি এ কাজটিই শুধু করতে পারেন।তা হচ্ছে আপনি আপনার বাবা মা কে বলুন যে আপনি আপনার পড়ালেখা শেষ না করা পর্যন্ত বিয়ে করবেন না।তারপর আপনার পড়ালেখা শেষ হলে ঐ ছেলেরো পড়ালেখা শেষ হবে।তারপর ছেলেটি যখন নিজের পায়ের উপর দাড়াবে তখন আপনি তাকে বলবেন যে তার পরিবারসহ আসতে বিয়ের প্রস্তাব দিতে।আর ততক্ষন পর্যন্ত অপেক্ষা করুন।পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন।আল্লাহকে ডাকুন।আশা করি আপনি সফল হবেন।
আপনি আপনার মাকে বুঝিয়ে বলুন।আগে আপনি পড়ালেখা শেষ করতে চান।তাই আপনাকে যেন আর কোনো ছেলে পক্ষ দেখতে না আসে।আর ছেলেটাকে বলুন পড়ালেখার ফাঁকে কাজ করার জন্য।যেন কেউ বলতে না পারে ছেলেটা বেকার।তারপর যখন পড়ালেখা শেষ হবে তখন আপনি ছেলেটাকে তার পরিবার সহ আসতে বলবেন।আর ছেলেটিকে বুঝিয়ে বলবেন এছাড়া আর কোনো উপায় নেই।যদি আপনাদের প্রেম সত্য হয় তবে নিশ্চই আপনি সফল হবেন ইনশাহ্ আল্লাহ।
আপনি আপনার বাবা মার বিশ্বাস ভাংতে চাচ্ছেন না আবার ছেলেটাকেও ভুলতে পাচ্ছেন না তাইত কোনো সমস্যা না ধৈয্য ধরুন সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে আর বাবা মাকে বলুন এখন বিয়ে করলে আমার পড়ার ক্ষতি হবে। আর আপনার বর্ননায় মনে হল ছেলেট অনেক ভাল এবং আপনিও তার প্রতি দুর্বল তাই তাকে হাতছাড়া করলে আপনি সব দিক থেকে কষ্ট পাবেন।
আমি আপনার প্রশ্নটি প্রথমেই দেখেছিলাম কিন্তু সময়ের অভাবে উত্তর করতে পারছিলাম না ।
তাই এখন সময় করে উত্তর করতে বসলাম ।
আপনার পুরো লেখাটি পড়ে মনে হয়েছে আপনি অনেক বুদ্ধিমতী এবং দ্বীনি একজন মেয়ে । আপনি নিশ্চয়ই ভালো মন্দ বুঝেন । সবকিছু ঠিক থাকা সত্ত্বেও একটা ভুল করে ফেলেছেন । আর ভুল টা সম্পর্কে আপনি নিজেও অবহিত ।
যেহেতু ভুল হয়েই গেছে সেহেতু এটা নিয়ে আর চিন্তা না করাই উত্তম ।
প্রশ্নটির মাধ্যমে বুঝতে পেরেছি যে, আপনি আপনার পরিবারকে অনেক ভালোবাসেন । যেহেতু বাবা মাকে খুব ভালোবাসেন, যেহেতু বাবা-মা আপনাকে অনেক ভালো সন্তান হিসেবে জানে । সেহেতু আপনার মোটেই উচিত হচ্ছে না মিথ্যা বলে বারবার একটি বিয়ে কে ভেঙে দেয়া । আমরা কেউই জানিনা আমাদের ভাগ্যে কি লেখা আছে । তবে বাবা মাকে কষ্ট দিলে যে খারাপ কিছু অপেক্ষা করতেছে তা সবাই জানি ।
আপনার জন্য সাজেশন হচ্ছে,
আর মিথ্যা বলে একদিনও আগানো উচিত না । আপনাদের এই সম্পর্কের কথা আপনি আপনার মাকে ভালো করে বুঝিয়ে বলুন । আপনার বাবা-মা যদি বুঝেন, তাদের কাছে যদি ভালো মনে হয় এবং তারা যদি সায় দেয় তবে আপনি ছেলেটির জন্য অপেক্ষা করতে পারেন । অন্যথায় আপনার বাবা মা যে হুকুম দিবে সেটাই মানা উচিত । আপনি হয়তো ভাবতেছেন ছেলেটিকে না পেলে আপনি সুখী হবেন না, সেই আপনার জীবনের প্রথম ছেলে তাই তাকেই পেতে হবে এবং তাকে পেলেই সুখী হবেন । এসবের কি কোন গ্যারান্টি আছে ? না নেই । বরং বাবা মা যদি কষ্ট পায় তাহলে হিতে বিপরীত হতে পারে ।
আর ছেলেটি যে প্রতিষ্ঠিত হয়ে আপনাকে বিয়ে করবেই তারও কোনো গ্যারান্টি নেই। অন্ধবিশ্বাস থেকে হয়তোবা ভাবতেছেন বিয়ে করবেই । কিন্তু জীবনে অনেক কিছুই ঘটে যায় । মানুষের মন পরিবর্তন হতে সময় লাগে না । আর তাছাড়া বয়সের একটু গ্যাপ থাকাটাও ভালো । তবে এমন না যে না থাকলে সমস্যা হবে।
সার্বিক দিক বিবেচনায় আমি এ কথাই বলবো, আপনি আপনার মায়ের সাথে বিষয়টি শেয়ার করুন । মিথ্যা বলে আর কতদিন তাই না?
আরো কোন বিষয়ে জানতে চাইলে মন্তব্য করুন ।
আমার মনে হয় আপনার মায়ের কথা মানা উচিত ।আপনার বিয়ে করা ফেলা উচিত ।আর আপনি এতো পড়ালেখা করে কি করবেন ।এই পড়ালেখা করি দুনিয়াতে বেচে থাকার জন্য ।আমাদের উচিত ঈমান মজবুত করা ।আপনি একটি অনেক বড় হারাম কাজ করেছেন।তাই আপনার তওবা করা উচিত ।ধন্যবাদ ।