2 Answers
যেহেতু আপনি বিবাহিত, আপনার স্বামী রয়েছে এবং স্বপ্নে আপনি নিজেকে বউয়ের সাজে দেখেছেন, সেহেতু আপনার উচিত আপনার স্বামীর কাছে সবসময় বউয়ের সাজে থাকা। যাতে করে আপনার স্বামী আপনার প্রতি আকৃষ্ট হয় এবং ভালোবাসা শতভাগ বজায় থাকে। প্রতিটি স্ত্রী যদি তার স্বামীর কাছে সবসময় সুন্দর সাজে থাকে, তাহলে সংসারে শান্তি বজায় থাকবে, সম্পর্ক কখনো নষ্ট হবে না, স্বামী কখনো পরকীয়ায় জড়িয়ে পড়বে না। অনুরূপ, প্রতিটি স্বামী যদি তার স্ত্রীকে যথেষ্ট সময় প্রদান করে, তাহলে সংসারে শান্তি বজায় থাকবে, সম্পর্ক কখনো নষ্ট হবে না, স্ত্রী কখনো পরকীয়ায় জড়িয়ে পড়বে না। অথচ আধুনিক যুগের অনেক বিবাহিত মেয়েরা ঘরে থাকে কাজের মেয়ের সাজে আর বাইরে বের হয় বউয়ের সাজে। এর ফলে ঘরে স্বামী স্ত্রীর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে আর বাইরে ঐসব নারীদের প্রতি বিভিন্ন পুরুষদের খারাপ নজর পড়ে, যার ফলে পরকীয়ার সূত্রপাত হয়। অনুরূপ, আধুনিক যুগের অনেক বিবাহিত ছেলেরা ঘরে স্ত্রীকে যথেষ্ট সময় প্রদান না করে, বাইরে তাস খেলে বেড়ায়, জুয়া খেলে বেড়ায়, আড্ডা দেয়, সিনেমা দেখে, ক্যারাম খেলে, অযথা সময় নষ্ট করে। এর ফলে স্ত্রী স্বামীর কাছ থেকে যথেষ্ট সময় না পেয়ে জৈবিক চাহিদা পূরণের জন্য শয়তানের পদাঙ্ক অনুসরণ করে পরকীয়ায় জড়িয়ে পড়ে। যাই হোক, আপনি যেহেতু নিজেকে স্বপ্নে বউয়ের সাজে দেখেছেন, সেহেতু আপনার উচিত আপনাদের স্বামী-স্ত্রীর সম্পর্কটাকে মজবুত ও দৃঢ় রাখার জন্য সবসময় স্বামীর নিকট বউয়ের সাজে থাকা তথা সুন্দর সাজে থাকা। আপনাদের উজ্জ্বল দাম্পত্য জীবন কামনা করছি। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy