প্রেমের বিবাহ কি সহি?
4 Answers
না ভাই, প্রেম করে,অভিভাবকদের সম্মতি ছাড়া বিয়ে করা সম্পূর্ণ হারাম। রাসূল (সাঃ) বলেন, " অভিভাবকের সম্মতি ব্যতীত বিবাহ বাতিল,বাতিল,বাতিল। " অতএব বুঝতেই পারছেন, এ বিয়ে সহিহ হতেই পারে না।
আস্সালামু আলাইকুম ১-ভাই আপনি যদি বিয়ে করে ফেলেন তবে অবশ্যই আপনার বিবাহ সহিহ হয়েছে,কেননা বিবাহ সহিহ হওয়ার ক্ষেত্রে মা-বাবা রাজি থাকতেই হবে এমন কোন শর্ত নেই ২-বিবাহের ক্ষেত্রে শরীয়ত বরং মা-বাবাকে ছেলে মেয়ের পছন্দের প্রতি গুরুত্ব দেওয়ার আদেশ করেন, কেননা বিবাহ পরবর্তী সুখী হওয়ার জন্য এ বিষয়টা খুবই জরুরি ৩-বিবাহ সহি হওয়ার জন্য যা শর্ত তা হলো আপনাদের সম্মতি ও দুজন সাক্ষী (পূর্ণ সুস্থ্য) ৪-অবশ্যই আপনার জন্য মা-বাবার গুরুত্ব অপরিসীম, তবে বিবাহ সহিহ হওয়ার ক্ষেত্রে নয়, তাদের গুরুত্ব আপনার উপর তাদের খুশী,নারাজ ইত্যাদির ক্ষেত্রে। এ বিষয়টা তারা না মানলে বুঝান,এটার দরুন আপনি পাপ থেকে মুক্ত থাকবেন, আপনার পছন্দ, ইত্যাদি সব বুঝান! ইনশাআল্লাহ হয়তো বুঝবে! বিয়ে করে ফেললেও তাদের খুশী করার জন্য বুঝান, না করলে রাজি করান,তবে করে ফেললে অবশ্যই আপনার বিবাহ বৈধ ও সহিহ!
হুম প্রেমের বিয়ে বৈধ ও সহি তবে সামাজিক ও পারিবারিকভাবে এই ধরনের বিয়ে সহজে মেনে নিতে চায়না।
বিয়ের পূর্বে কোন যুবক যুবতীর প্রেম ভালবাসা করা হারাম। এমনকি অবৈধ প্রনয়ের মাধ্যমে কোট ম্যারেজ করে বিবাহ তাতে যদি মেয়ের অভিভাবক সম্মত না থাকে, তাহলে সে বিবাহ বৈধ নয়। যে মা বাবা কতো মায়া মমতার সাথে মানুষ করে, সেই মা বাবার মাথায় লাথি মেরে চোরের মতো পালিয়ে গিয়ে লাভ ম্যারেজ বা কোর্ট ম্যারেজ করে! কিন্তু সে বিয়েতে মেয়ের বাপ রাজী না থাকলে বিয়ে শুদ্ধ হবে না। যেহেতু নবী (সাঃ) বলেছেন, যে নারী তার অভিভাবকের সম্মতি ছাড়াই নিজে নিজে বিবাহ করে, তার বিবাহ বাতিল, বাতিল, বাতিল। (আহমাদ, আবূ দাঊদ, তিরমিযী, ইবনে মাজাহ, দারেমী, মিশকাতঃ ৩১৩১) কুতায়বা (রহঃ) ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অকুমারী মেয়ে নিজের ব্যপারে তার ওলীর অপেক্ষা অধিক হকদার। কুমারীর বেলায় তার বিষয়ে তার নিকট থেকে অনুমতি নিতে হবে। আর তার চুপ থাকা অনুমতি। (সূনান তিরমিজী হাদিস নম্বরঃ ১১০৮ হাদিসের মানঃ সহিহ)। আবূ মূসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওলী ছাড়া বিয়ে হয় না। (সূনান তিরমিজী হাদিস নম্বরঃ ১১০১ হাদিসের মানঃ সহিহ)। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে একাধিক সনদে নাবী (সাঃ )-এর থেকে বর্ণিত আছে যে, তিনি বলেছেন, ওলী ব্যতিরেকে বিবাহ হয় না। এমন দাম্পত্য, চির ব্যভিচার হয়। যেহেতু তাদের বিবাহ শুদ্ধ নয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy