5 Answers
এতে আপনি যাকে উত্তর দিলেন, সে উপকৃত হলো,আপনি কিছু পয়েন্ট পেলেন, মোটকথা একটা মানুষের সমস্যার সমাধান হলো, আর মানুষের কল্যাণে কাজ কাজ করার চেয়ে বেশি প্রশান্তি আর কোথায় আছে?
অন্যের প্রশ্নের উত্তর দেওয়া মাধ্যমে আপনি আপনার সুপ্ত জ্ঞানের বিকাশ ঘটাতে পারবেন। যা আপনাকে নানা ভাবে সাহায্য করবে। অন্য দিকে আপনার দেওয়া উত্তর থেকে অন্য এক জন উপকৃৃত হবে এটাই আপনার সব থেকে বড় লাভ।
অবশ্যই লাভ আছে।
কেননা, আপনার একটি সঠিক উত্তর একজনের অনেক উপকারে আসতে পারে। আর এখানে নিবন্ধনের পর থেকে অবশ্যই আপনার জ্ঞানের ক্রমবিকাশ ঘটবে। এ সাইটটি পরিদর্শন করলে আপনি নিজের অর্জিত জ্ঞানের পাশাপাশি অন্যান্য বাহ্যিক জ্ঞানও অর্জন করতে পারবেন। এমনকি! আপনার দ্বারা যেটা অসম্ভব ছিল, সেটাও কিছুটা হলে আয়ত্তে চলে আসবে৷
বিস্ময় একটা পরিবার।এখানে বিনা লাভে,বিনা স্বার্থে অামরা উত্তর দিই অার প্রয়োজন ও সমস্যা সমাধানের জন্য বিস্ময়ে প্রশ্ন করি। জ্ঞানের ক্রমবিকাশ ঘটাই।টাকাপয়সা ভাগাভাগি করলে কমে যায় বাট বিস্ময়ে জ্ঞান ভাগাভাগি করলে তো কমবেই না বরং প্রসার হবে। ইতিবাচক যেকোনো প্রশ্ন এখানে করা যায়,উত্তর পেয়ে লাখ লাখ মানুষ এখানে উপকৃত হয়। এর চেয়ে কল্যান অার কি হতে পারে? বিস্ময় থেকে ভদ্রতা,শালীনতা শিখেছি।বিনয়ী হতে শিখেছি। কয়েকদিন অাপনি নিয়মিত কার্যক্রম করলেই বুঝতে পারবেন। ধন্যবাদ! বিস্ময়ের সাথেই থাকুন!
বিষ্ময়ের মূল নীতি হলো নিজে জানুন ও অন্যকেও জানান। এখানে আপনি আপনার জানা জ্ঞানগুলো দিয়ে অন্যের উপকার করতে পারবেন। যা আপনার ইতিবাচক চিন্তাধারা গঠনে অত্যন্ত সহায়ক।