আমার পেট কে ক্লিয়ার রাখতে কি করতে পারি এবং ত্রিফলা চূর্ন খেলে কি কোন উপকার হবে?
4 Answers
সবচেয়ে ভালো হবে আপনি হামদর্দের "ইন্দেমানী" স্যাচেট রাতে শোয়ার আগে এক প্যাকেট পানির সাথে গুলে খেয়ে ফেলেন।সকালেই পেট ক্লিয়ার। এই সকল সমস্যায় এটি অসাধারণ কাজ করে।নিজ অভিজ্ঞতা থেকে বললাম। আর প্রচুর পানি খান প্রতিদিন ২-৩ লিটার।সকালে খালি পেটেও পানি খাবেন প্রচুর।
ত্রিফলা চূর্ণ হজমে ভাল কাজ দেয়, এছাড়া এটি স্নায়বিক সমস্যা সমাধানেও ভাল কাজ দেয়। আপনি এটি গরম জলের সাথে মিশিয়ে রোজ একবেলা করে পান করতে পারেন। আর পেট ক্লিয়ার রাখতে সব থেকে ভাল কাজ দেয় ইসুবগুল। আপনি প্রতিদিন খালিপেটে ইসুবগুল জলের সাথে মিশিয়ে খাবেন(সামান্য লবণ দিবেন)। দেখবেন আপনি অনেক ভাল ফল পাবেন।এছাড়া আপনি হোমিও চিকিৎসক এর পরামর্শ নিয়ে "চায়না" মেডিসিনটি রাতে খাওয়ার পর সেবনে খুব ভাল ফল পাবেন।ভাজাপোড়া এড়িয়ে চলুন, দুপুরে খাওয়ার পর টক দই খেতে পারেন।
আপনি সকলে খালি পেটে বা কিছু খাওয়ার আধ ঘন্টা পূর্বে লেবুর রস বানিয়ে খেতে পারেন । লেবুর রস পেটের জন্য অনেক উপকার আনতে পারে । লেবুর রস আপনার পেটকে পরিষ্কার ও কোষ্টকাঠিণ্য থেকে মুক্তি পেতে সাহায্য করবে । শুধু লেবুর রস খাবেন , লেবুর রসের সাথে অন্য কিছু মিশাবেন না ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy