ঘাড়ে, কোমরে, হাঁটুতে চামড়া ফেটে যাওয়ার মতো দাগ?
আমার ঘাড়ের পাশে হাতের জোড়ার কাছে, কোমরে ও হাঁটুতে চামড়া ফেটে যাওয়ার মতো দাগ হয়ে গেছে। দেখলে মনে হয় কেটে যাওয়া থেকে এই দাগ এসেছে। অনেকেই বলে এটা নাকি অস্বাভাবিক মোটা হওয়ার জন্য হয়েছে। এই দাগ দূর করার কি কোনো উপায় আছে? কি করলে বা কোন ধরনের ক্রিম ব্যবহার করলে এই দাগ দূর হবে।
বি দ্রঃ আমি ছবিতে দাগটি দেখানোর চেষ্টা করেছি।
1 Answers
সমস্যাটি ওজন বৃদ্ধির কারনে,হরমোনের পরিবর্তন,বংশগত কারনেও হতে পারে।প্রাথমিকভাবে ওজন বেড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। পুষ্টিকর খাবার, প্রচুর সবজি ও ফল খেতে হবে নিয়মিত। সুস্থ ত্বকের জন্য প্রয়োজন বিভিন্ন পুষ্টি উপাদান আর তাই সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলাও জরুরি। আপনি আপনার এই দাগগুলির উপর লেবুর রস এবং গ্লিসারিন একত্রে মিশিয়ে মালিশ করুন প্রতিদিন দুইবেলা, দেখবেন দাগ অনেকাংশে ধীরে ধীরে কমতে শুরু করবে।প্রতিদিন যথেষ্ট পরিমাণে প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ, ডিমের সাদা অংশ, দই, বাদাম, সূর্যমুখীর বীজ, তরমুজের বীজ খাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy