খুব ঝামেলা করছে?
2 Answers
আপনার উচিৎ লোকটিকে এড়িয়ে যাওয়া। কারণ এই সময়টা আমার জীবনের খুব মূল্যবান সময়,আপনার ক্যারিয়ার গোছানোর সময় এখন। কাজেই প্রেম থেকে দূরে থাকাই উত্তম।আপনি আপনার ফোন নাম্বার পরিবর্তন করে দিন এবং সব চেয়ে ভাল হয় আপনি আপনার পরিবারকে ব্যাপারটি জানান। আপনার পরিবারের লোকেরা ব্যাপারটি বিবেচনা করে ব্যবস্থা নিবেন এবং পরবর্তী তে যেকোনো ঝামেলা হলে আপনাকে কেউ দোষারোপ করবে না। কাজেই আপনি আপনার পরিবারকে জানান এটাই উত্তম হবে।
চোখের দেখা কিন্ত মনের দেখা নয়। উনি আপনাকে প্রথম দেখাতে প্রোপজ করে বসে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে উনি আপনার বায্যিক সৌন্দর্য দেখে মাতোয়ারা হয়েছেন। আমার মতে এই রিলেশন এ না যাওয়া টাই উত্তম হবে। সে এখন আপনাকে বশ করার জন্য কান্নাকাটি করছে রিলেশন করার পর আপনাকে কান্না করতে হবে এটা শিওর থাকুন। আপনি উনাকে এড়িয়ে চলুন। আবেগ এর বশে ভুল সিদ্ধান্ত নিবেন না, এখন আপনার কাজ হল নিজেকে৷ ভর্তি যুদ্ধের জন্য প্রস্তুত করা। এটা বেশ কঠিন কাজ বলে মনে করি আমি। এখন মাথাতে এই গুলা ঘুরলে সব টাই শেষ হয়ে যাবে। আপনি উনাকে ডিরেক্টর জানিয়ে দিন আপনি রিলেশন এ যেতে চান না।
আপনি তো উনাকে শুধু রাস্তাতে দেখেছেন উনার সম্পর্কে কিছুই জানেন না তাহলে কি ভাবে কি হবে...??
খুব বেশি হলে আপনি উনার বিষয় টি আপনার আম্মার সাথে শেয়ার করতে পারেন এতে কিছুটা ফ্যামিলির সাপোর্ট পাবেন,যা আপনাকে অনেক টা শক্তি ও সাহস যোগান দিবে।
আমার সাইকলজি স্যার সব সময় একটা কথা বলেনঃ এখন তোমাকে অনেকে অনেক রকম সুন্দর সুন্দর স্বপ্ন দেখাবে,তোমাকে নিয়ে ঘর বাধার ইচ্ছা পোষণ করবে,ইত্যাদি ইত্যাদি। কিন্ত বিশ্বাস কর এই গুলা সব ই আবেগ। সে যদি সত্যি তোমাকে ভালোবাসে বা বাসতো তাহলে তোমাকে তোমার ক্যারিয়ার গড়তে সাহায্য করত তোমাকে বিরক্ত না করে।
কথা গুলার যুক্তি আছে।
আমার মতে আগে ক্যারিয়ার তাঁর পর অন্য কিছু।
যা ই করবেন ভেবে চিনতে বুঝে শুনে করবেন। আবেগ এর বশে কোন সিদ্ধান্ত নিবেন না।
একটি ভুল সারা জীবন এর কান্না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy