3 Answers

আল্লাহর সাথে কারও তুলনা করলে ব্যক্তি মুশরিক হয়ে যায়।এটাই সবচেয়ে বড় শিরক।

2729 views Answered

  শিরক  প্রধানত তিন প্রকার যথা:


(এক) আল্লাহর সত্তার সাথে শিরক করা। যেমন: আল্লাহর স্ত্রী, পুত্র, কন্যা আছে বলে বিশ্বাস করা। এই রকম শিরক খ্রিষ্টানরা করে থাকে।


(দুই) আল্লাহর গুণাবলিতে শিরক করা। যেমন: নবী, রাসূল ও আওলিয়াগণ গায়েব জানেন বলে মনে করা ,কারণ গায়েবের জ্ঞান শুধু আল্লাহ জানেন। সূফীগণ এই ধরনের শিরক করে থাকে।


(তিন)আল্লাহর ইবাদতে শিরক করা। যেমন: কবর কিংবা মাজারে সিজদা দেওয়া। কোন পীরকে সেজদা দেওয়া। উপাসনার নিয়তে কারো সামনে মাথা নত করাও শিরকের অন্তর্ভুক্ত।।

অাল্লাহ তায়ালা বলেন→
বলঃ তিনিই আল্লাহ। একক/অদ্বিতীয়

আল্লাহ কারও মুখাপেক্ষী নন। তাঁর কোন সন্তান নেই এবং তিনিও কারও সন্তান নন, এবং তাঁর সমতুল্য কেহই নেই। (সূরা ইখলাস)

উপরের বিষয়গুলির  কোনকিছু লালন করাই   শিরক।


2729 views Answered

শিরক প্রধানত তিন প্রকার

  • আল্লাহ সত্তার  সাথে শিরক করা।যেমন:আল্লাহ তায়ালার পিতা,পুত্র কিংবা স্ত্রী আছে এরূপ বিশ্বাস রাখা।
  •  আল্লাহ তায়ালার গুণাবলিতে অংশীদার সাব্যস্ত করা।যেমন:সৃষ্টিকর্তা একজন না মেনে একাধিকে বিশ্বাস করা।
  • আল্লাহ তায়ালার ইবাদতে শিরক করা।অর্থাৎ আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য ইবাদত না করে অন্য কারো ইবাদত করা।যেমন:অগ্নি ও মূর্তিপূজা করা।
উপরের তিনটি শিরক করলে মুশরিক হয়ে যায়  
2729 views Answered

Related Questions

Next steps