খুব জটিল পরিস্থিতি?
আমার মায়ের অনেক ইচ্ছে ছিল আমার ছোট বোনটাকে সরকারি কোনো স্কুলে পড়াবেন। সেজন্য আমাদের স্কুলের অংক স্যার এর কাছে মা তাকে পড়াতে নিয়ে যান। পড়াশুনা শুরু করার আগে সেই অংক স্যার আমার মায়ের কাছে ২ হাজার টাকা চান এবং আমার মা সেই টাকাটা তাকে দেন। কিন্তু আমার বোন সরকারি স্কুলে ভর্তি হতে পারেনি। আর সেই টাকাটাও উনি আমার মা কে ফেরত দেননি। আমি এই ব্যাপারটি নিয়ে প্রচন্ড ক্ষুব্ধ। আমি মা কে এখনো প্রশ্ন করি যে তুমি কেন আমাদের স্যার কে এতগুলো টাকা দিলে। কেন তুমি তার এই আচরণের প্রতিবাদ করো নি। তোমার টাকাগুলো তো উনি মেরে দিলেন। এই ব্যাপারটা নিয়ে আমার সাথে প্রায় আমার মায়ের দ্বন্দ্ব লেগে থাকে। তাছাড়া আমার ছোটবোন ও এই সব নীরবে সহ্য করে যাচ্ছে। সেও এসব সমর্থন করে যাচ্ছে শুধুমাত্র আমাদের স্কুলের স্যার সরকারি স্কুলের স্যার বলে।
আমি এখন এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে পারি ?এসব কি ধরনের সমস্যা ?
2638 views
1 Answers
আপনার মাতা শুরুতেই ভুল করেছেন টাকা প্রদান করে। এখন আফসোস করে কি কোনো লাভ হবে..? অবশ্যই না। আপনার মা টাকা দিয়েছেন তার কোনো প্রমাণ যদি থাকে তাহলে আপনি স্কুলটির প্রশাসকের সাথে কথা বলতে পারেন। তবে এক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন না হয়তো। সামান্য ক'টা টাকার জন্য বিবাদে না জড়ানোই ভাল। ভবিষ্যতে এটি নিয়ে সচেতন থাকবেন আপু। ইদানীং ভর্তি বাণিজ্য, চাকুরী দেবার নাম করে টাকা নিয়ে মেরে খাওয়া এসব অহরহ হচ্ছে,নেই কোনো নিয়ম নেই কোনো আইন।এসব সামাজিক ব্যাধি তে দাড়িয়েছে। এসব সহ্য করা ছাড়া আসোলেই কিছু করার নেই। আপনার মাকে দোষ দিয়ে লাভ নেই। তার মত অনেকেই সরল মোনে এসব মানুষকে বিশ্বাস করে ঠকে যাচ্ছে। কাজেই ব্যাপারটি নরমাল ভাবে নিন এবং পরবর্তিতে সতর্ক হোন।
2638 views
Answered