কফের সাথে হালকা রক্ত পরে?

আজ  ২ দিম হলো আমার কাশির সংগে হালকা রক্ত পরতেছে, মরা রক্তের মত দেখা যাচ্ছে।হালকা গলার ভিতর ব্যাথ্যা করছে তবে কাশি নেই।এমনতেই যখন জোর দিয়ে ভিতর থেকে কাশি আনি তখন হালকা লালতে লালতে রং হয়,তবে  আমার ব্রাশ করার সময় দাতের গোড়া দিয়ে রক্ত পরে, এমনি যখন থুথু ফেলাই তখন রক্ত আছে না। গলার ভিতর মাঝে মাঝে চুলকানির ভাবও বোঝা যাচ্ছে। কোন কিছু বুঝে উঠতে পারতেছি না,ক্লিনিকে গেলাম ডাক্তার নাকি ঈদের পর আসবে। এখন কি করবো। বিঃদ্রঃ আমি একজন প্যানিক ডিজঅর্ডার এর রোগি। 
3575 views

1 Answers

সাধারণত শ্বাসনালি বা ফুসফুস থেকে কফের সাথে রক্ত আসতে পারে।  আবার ফুসফুসের বাইরেও অনেক কারণ রয়েছে। যেমন হার্টের সমস্যার কারণে কফের সাথে রক্ত আসে । ল্যাপ ভেন্টিকুলার ফেইলিউর থেকেও এটি  হতে পারে। মাইট্রাল এসটেনোসিসের কারণেও হতে পারে। বা রক্তের রোগ যদি হয় সে কারণেও হতে পারে। যেমন : লিউকোমিয়া, হিমোফিলায়া- এগুলোতেও কাশির সঙ্গে রক্ত আসতে  পারে।গরমজলে একটু নুন মিশিয়ে নিন। অথবা গরমজলে আদা মিশিয়ে গার্গল করুন দিনে ৩-৪ বার।এছাড়া হালকা গরম জলে একটু নুন ও একটু হলুদ গুঁড়ো মেশান। এছাড়া হালকা গরমজলে লেবুর রস ও মধু মেশান। এবার এই জল পান করুন। এটা খুব কার্যকরী একটা উপায় বুকের জমা কফ এবং কফের সাথে রক্ত দূর করতে।

3575 views Answered

Next steps