আমার ছেলেকে একজন মাওলানা বানাতে চাই, সেক্ষেত্রে আমি কী করবো আমার ছেলের বয়স মাত্র দেড় বছর?
3 Answers
৬ বছর হলে আপনার ছেলেকে কোনো ভালো একটা মাদ্রাসা দেখে ভর্তি করিয়ে দিবেন।এবং নিয়মিত খোঁজখবর নিবেন।আল্লাহর রহমতে অবশ্যই আপনার ছেলে একজন মাওলানা হতে পারবে।ইনশাআল্লাহ্।
শিশুদের ইসলামী মেধা বিকাশের প্রধান কারিগর হচ্ছে "মসজিদ ভিত্তিক ইসলামীক ফাউন্ডেশন" বা গণশিক্ষা। এই শিক্ষা দেওয়া হয় প্রতিটি এলাকার মসজিদে ছোট-ছোট বাচ্চাদেরকে। অতঃপর এখানে ১ বছর পর পরিক্ষা শেষে ইবতেদায়ী মাদ্রাসায় ৫র্ম শ্রেণী পর্যন্ত পড়াবেন। ৬-৭ বছর বয়সের মধ্যে ভালো একটি হাফেজীয়া মাদরাসায় ভর্তি করিয়ে দেবেন।
প্রথমে আপনার চমৎকার চিন্তার জন্য ধন্যবাদ। যেহেতু আপনার সন্তানকে ভালো আলেম বানাতে চান তাহলে প্রথমে আপনি তাকে ভালো একটা হাফেজি মাদরাসা ভর্তি করিয়ে দেন, ভালো করে কোরআন সহিহ্ সুদ্ধ ভাবে শিখার পরে তাকে ভালো দেখে আলিয়া মাদরাসা ভর্তি করিয়ে দিন! আপনে যদি ইচ্ছা করেন আমার ছেলে হাফেজ এবং মাওলানা দুইটাই হবে তখন তাকে হাফেজও বানাতে পারেন। তবে সহিহ্ ভাবে কুরআন শিখাটা পূর্ব শর্ত। আমি আপনাকে বাংলাদেশের কিছু নামকরা মাদরাসার নাম বলছি,, নেসারবাদ আলিয়া মাদরাসা, পিরোজপুর, চট্রগ্রাম জামিয়া আহমেদিয়া, কাদরিয়া আলিয়া,, ঢাকা।। ভালো মত আরবী ব্যকরণ, ফিকাহ্, কুরআন মাজিদ, বালাগাত, মানতিক, ফরায়েজ, হাদীসের কিতাবসমূহ পড়তে হবে। আমি যে তিনটি মাদরাসার কথা বলছি এইগুলোতে কোনো মেয়ে পড়ে না, এতে আপনার সন্তানের সুবিধা হবে। আপনে কিছুটা নিশ্চিত থাকতে পারবেন। আল্লাহ আপনার সন্তানকে ভালো আলেম হিসেবে কবুল করুক। আমিন!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy