4 Answers
সাইফন এক বিশেষ ধরনের কৌশল যার সাহায্যে পাত্রকে না সরিয়ে এক পাত্র থেকে অন্য পাত্রে তরলকে স্থানান্তর করা যায়। পানির নিম্নমূখী গতির প্রযুক্তিকে কাজে লাগিয়ে সাইফন তৈরি করা হয়। সুতরাং সাইফন ব্যবস্থায় একটি পাত্রকে উঁচুতে রাখতে হয়। একটি রড় ড্রাম থেকে কেরোসিন বা অন্য কোন তরল ছোট পাত্র বা বোতলে ভরার জন্য সাইফন ব্যবহার করা হয়।

বাহ্যিক শক্তি প্রয়োগ ছাড়াই উপর ও নিচে অবস্থিত দুটি পাত্রে, উপরের পাত্রের তরলকে দ্বিতীয় পাত্রে একটি নলের মাধ্যমে স্থানান্তর করার নীতিকে সাইফন বলে। এক্ষেত্রে উপরের পাত্রের তলদেশ বরাবর নল যুক্ত করা হয়না। নলটি পাত্রের উপর থেকেই এক প্রান্ত তরলে ডোবানো ও অপর প্রান্ত নিচের পাত্রে রাখা হয়। এই স্বাভাবিক অবস্থায় উপরের পাত্রের পানি নিচে প্রবাহিত হবেনা। কারন পানি নল বেয়ে কিনারার উপর পর্যন্ত অভিকর্ষ বলের বিরুদ্ধে ঋনাত্মক বিভবে যাবেনা। কিন্তু যদি নিচের প্রান্তে একটু পাম্প করে তরল দ্বারা নলটি ভরে নিচের পাত্রে নলের প্রান্ত রাখা হয় তবে তরলের প্রবাহ ঘটবে। এখানে উপরের পাত্রে নলটি পাত্রের ভেতর থেকে উলটা U আকৃতি হয়ে নিচে আসবে। পাত্রের বাইরে ঝুলন্ত নলের ভেতর পানি যখন নিচ পাত্রে পড়ে তখন নলের ভেতর একট শুন্যতার সৃষ্টি করবে। ফলে বায়ুমণ্ডলীয় চাপের জন্য সেই শুন্যতা পুরন করতে উপরের পাত্রের পানি বাইরের নলের বৃহত বিভব এর প্রভাবে সামান্য উর্ধবিভবে প্রবাহিত হয়ে নলের ভেতর দিয়া পাত্রের কিনারায় পৌছে যাবে এর পর উচ্চতার বিভব থেকে নিম্নতর বিভাবে তরলে প্রবাহ চলতে থাকবে যতক্ষন উপরের পাত্রে পানি থাকবে। এভাবে সমস্ত পানি নিচের পাত্রে জমা হবে।
সাইফন (Siphon) : তরলপদার্থ-নির্গমনার্থ বক্রনলবিশেষ। মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে তরল পদার্থকে এক পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তরিত করার উল্টো U-আকৃতির বাঁকা নলকে সাইফন (Siphon) বলে। ধন্যবাদ।