ইতিকাফ সম্পর্কিত প্রশ্ন?

আমি এইবার মসজিদে ইতিকাফ করতে চাচ্ছি । আমার প্রশ্ন হলোঃ ইতিকাফ অবস্থায় কি আমি মোবাইল ফোন ব্যবহার করতে পারবো? যদি আমি সাবধানতার সাথে ব্যবহার করি এবং যদি আমি হাদিস কোরআন মোবাইলের মাধ্যমে পড়তে চাই?

ধরুন, যদি আমি বিস্ময়ের ইসলামিক কোন প্রশ্ন উত্তর জানতে চাই এবং যদি মোবাইলে খবর দেখতে চাই তাহলে কি কোনো সমস্যা হবে?
আরেকটা প্রশ্ন হল যে, ইতিকাফ অবস্থায় যদি আমি অফলাইনে কারো সাথে মেসেজ করতে চাই তাহলে?
আর কিভাবে মসজিদে ইতিকাফ অবস্থায় সময় কাটানো যায়, তা উল্লেখ করবেন। 
2869 views

3 Answers

ভাই ইসলাম ভাল কাজে আদেশ করে মন্দ কাজে নিষেধ করে আপনি যদি মোবাইলে ভাল কাজে ব্যাবহার করে গুনাহ হবে না  যেমন  পবিত্র কুরআন পড়া হাদিস পড়া  জিকির দোয়া দুরুদ পড়া এগুলো করতে পারেন আর ইতিকাফ অবস্থায় আপনি মোবাইলে কারু সাথে মেসেজ  বা অন্য কিছু করতে পারবেন না আপনি সাওয়াব আশায়  ও নবীজী সুন্নত পালন করা জন্য এসেছেন আর আল্লাহ সব কিছু দেখেন ও শুনো             

2869 views Answered

মোবাইল ফোনে ভালো+খারাপ= ভালো মন্দ মিশ্রিত আছে তাই এটি ইতিকাফ নেওয়াটা উচিত হবে না,,,, আপনি কোরআন হাদীস পড়তে চান মসজিদের লাইব্রেরীতে কোরআন এবং হাদীস আনেক ইসলামী গ্রন্থ থাকে সেগুলি পড়বেন, অথবা প্রয়োজনিয় ইসলামী বই থাকলে সংগ্রহ করে নিতে পারেন,,, আর অফলাইনে মেসেজ করার বিষয়টা তো চলবেই না,,,, এতে ইতিকাফের নিয়ম ঠিক থাকবে না,,, ইতিকাফে করণীয়গুলো : ইতিকাফে করণীয়গুলো হলো: বেশি করে কুরআন তিলাওয়াত করা। তাসবিহ-তাহলিল জিকির-আজকার করা। বেশি করে দরুদ ও ইস্তিগফার পড়া। তাফসির অধ্যয়ন ও হাদিসের জ্ঞানচর্চা করা। বেশি করে নফল নামাজ পড়া বিশেষ করে তাহিয়্যাতুল ওজু, সালাতুল এশরাক, সালাতুল চাশত, সালাতুল জাওয়াশ, সালাতুল হাজত, সালাতুল আওয়াবিন ও সালাতুল তাসবিহ প্রভৃতি নিয়মিত আদায় করা। যে কাজগুলো কখনোই করবেন না: নিরর্থক, অপ্রয়োজনীয়, অশ্লীল কথা বলা ও কাজ করা। দুনিয়াবি কোনো কাজ করা। একবারে চুপচাপ বসে থাকা। অন্যের গিবত করা। লেনদেন বা বেচাকেনা করা। বসে বসে বাজে গল্প বলা বা শোনা ইত্যাদি। ধন্যবাদ,,!

2869 views Answered

এতেকাফে বসে মোবাইল না  চালানোই ভালো তারপরও আপনার চালানোর অনুমতি আছে চালাতে পারবেন সমস্যা নেই। তবে সাবধান যেন কোন গুনা না হয়ে যায় আর এতেকাফে বসে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন জিকির করতে পারেন দুরুদ পড়তে পারেন নফল নামাজ পড়তে পারেন ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। একদম চুপচাপ বসে থাকা ঠিক হবে না।

2869 views Answered

Next steps