স্যামসাং এবং শাওমি সম্পর্কিত কিছু প্রশ্ন?

বর্তমানে শাওমি এত জনপ্রিয়তা পাওয়ার কারণ কি ? শাওমিতে এত কম দামে এত ভালো ভালো ফিচার দিচ্ছে তাও আবার ফোনের পজেটিভ রিভিউ আসছে এতে কেন শাওমি কোম্পানির লস হয়না? অন্যদিকে স্যামসাং এত দামি যন্ত্রপাতি দিয়েও শাওমির সাথে যুদ্ধ কেন করতে হচ্ছে ? স্যামসাং কি শাওমির মতো কম দামি ফোন বের করতে পারেনা ? আমি স্যামসাংকে ভালোভাসি। কিন্তু শাওমিদের কম দামি ফোন শক্তিশালী সার্ভিস দেয়ায় আমার মন খুবই ব্যথিত... উত্তর দিয়ে আমার মনকে শান্ত করুন ভাই
2894 views

2 Answers

অল্প দামে ভাল ফোন পাওয়া যায় তাই সবাই শাওমির প্রতি আগ্রহী হচ্ছে। স্যামসাং এর সমস্যা হচ্ছে এর উচ্চ মূল্য। কম টাকায় যে স্যামসাং ফোন গুলো পাওয়া যায় এগুলো দেখতে তেমব সুন্দর না এবং তেমন ফিচারও নেই, যেমন স্টোরেজ কম। অন্য দিকে ১০ বা ১২ হাজার টা হলে শাওমির হাই কনফিগারেড ফোন পাওয়া যায়। শাওমির প্রসেসর স্যামসাং এর তুলনায় ভাল যা গেমের ক্ষেত্রে ভাল সার্ভিস দেবে। শাওমিতে বেশি স্টোরেজ, বড় ডিস্প্লে, ভাল ক্যামেরা এবং দামে সস্তা হওয়ার জন্যে জনপ্রিও হয়ে উঠেছে। অন্য দিকে যদিও স্যামসাং ভাল কনফিগারেড ফোন বের করতেছে যা অতি উচ্চ দামের হওয়ায় বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ সেটি কিনতে পারেনা। আর এতো ভাল ভাল ফিচার দিতে গিয়ে শাওমির লস হবে কেন, লস হবার প্রশ্নই আসেনা।

2894 views Answered

শাওমী এখন ভাল যন্ত্রাংশ দেয়, অনেক দিন থেকে স্যামসাং থেকে ভাল পারফর্ম করে, বেঞ্চমারক স্কোরে প্রায় সবগুলাতেই শাওমীর কাছে স্যামসাং গো হারা হারছে , আর মূলত শাওমীর বিজ্ঞাপন খরচ অনেক কম হওয়ায় ওরা কম দামে ফোন দিতে পারে.. 

2894 views Answered

Related Questions

Next steps