1 Answers
ক্যালসিয়াম এর অভাব জনিত বিভিন্ন রোগ নিরাময়ের জন্য ক্যালসিয়াম ট্যাবলেট কাজ করে। বিশেষ করে হাড়ের ক্ষয়রোগ বা অস্টিওপোরোসিস রোগ সারাতে এবং হরমোনজনিত কিছু তারতম্যের কারণে শারীরিক সমস্যা দেখা দিলে তা দূর করতে এটি কাজ করে। হাড়ের জয়েন্টের ব্যথা সারাতেও ভাল কাজ দেয়। কিন্তু এই ট্যাবলেট এর ক্ষতিকর দিকও আছে। এতে হিতে বিপরীত হতে পারে। অবশ্যই চিকিৎসকের পরামর্শমতো ওষুধ সেবন করতে হবে।অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণে কিডনিতে পাথর পর্যন্ত হতে পারে। তাই ট্যাবলেটের পরিবর্তে উচ্চ ক্যালসিয়াম যুক্ত খাবার যেমন দুধ, দই, পনির, কাঁচা বাদাম, সয়াবিন, আখরোট, সামুদ্রিক মাছ, কাঁটাযুক্ত ছোট মাছ, কালো ও সবুজ কচুশাক, শজনেপাতা, পুদিনাপাতা, সরিষাশাক, কুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ, চিংড়ি শুঁটকি, ডুমুর ইত্যাদি খাওয়াই উত্তম।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy