'বিস্ময়' অতিক্রম করলো তিন লক্ষ প্রশ্নের মাইলফলক!!! আপনার অনুভূতি কী?

প্রত‍্যেক সদস‍্যের কাছে আহ্বান রইলো, বিস্ময়ে ভালো ভালো প্রশ্ন ও ভালো ভালো উত্তর করে বিস্ময়কে বহুদূর এগিয়ে নিয়ে যাবেন। প্রশ্ন করার সময় বিস্তারিত তুলে ধরতে 'ব‍্যাখ‍্যা' ব‍্যবহার করুন। উত্তরে আপনি যতটুকু জানেন, তার সবটুকু জানিয়ে দিন। শুধু উত্তর করার চেয়ে মানসম্মত উত্তর করার দিকে নজর দিন। আপনার সমস‍্যাগুলো 'ভালো প্রশ্ন' আকারে তুলে ধরুন এবং আপনার সমাধানগুলো 'ভালো উত্তর' আকারে তুলে ধরুন। যেকোনো সমস‍্যায় পড়লে বিশেষ ও অভিজ্ঞ সদস্যদের শরণাপন্ন হোন। প্রশ্ন ও উত্তর করার সময় সুন্দর বানানের দিকে নজর দিন। সঠিক বিভাগে আপনার প্রশ্নটি করার চেষ্টা করুন। প্রশ্ন ও উত্তরের সৌন্দর্য ও মাধুর্য বৃদ্ধি করার চেষ্টা করুন। সমস‍্যা সমাধানের চেষ্টায়, জ্ঞান আহরণ ও জ্ঞান বিতরণের প্রচেষ্টায়, সাথেই থাকুন বিস্ময়ের। ধন্যবাদ।
3419 views

10 Answers

বিস্ময় অ্যানসারস বাংলাদেশের সর্ববৃহৎ প্রশ্নোত্তর সাইট।বিস্ময়ের সাথে অ্যানসারস যুক্ত থাকলেও আমার মতে প্রশ্নেরই ভূমিকা বেশি।প্রথমে প্রশ্ন আসে তারপর আসে তার উত্তর।একারণে জানার জন্য প্রশ্নের ভূমিকা অনেক।সেই কারণে বিস্ময়ে ৩ লক্ষ প্রশ্নের মাইলফলক অতিক্রম করা একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি করে।৩ লক্ষ প্রশ্নের মাইলফলক অতিক্রম করার পেছনে আমার যে ক্ষুদ্র ভূমিকা রয়েছে সেটা ভেবেই আমি আনন্দিত।

3419 views Answered

খুব কম সময় ধরে এখানে আমি যুক্ত আছি,কিন্তু বিস্ময় যেন মনের মধ্যে গেঁথে গেছে।  যদি আমরা সবাই মিলেমিশে সকলে মিলে ভাল এবং মানসম্মত উত্তর প্রদান করি তাহলে প্রশ্নকর্তা যেমন উপকৃত হবে,ঠিক তেমনি আমরা বিস্ময়কে এগিয়ে নিয়ে যেতে পারবো আরো অনেক দূরে।  অনেক ভাল লাগছে আমার, আজ বিস্ময়ে প্রায় 387,844 টি উত্তর, 300,070 টি প্রশ্ন, 117,207 টি মন্তব্য এবং 165,573 জন সদস্য রয়েছে। সকল সদস্যকে ধন্যবান,কারণ তারা এবং তাদের প্রশ্ন ও উত্তর ছাড়া বিস্ময় সম্ভব হত না। ধন্যবাদ সকল বিশেষ সদস্য এবং প্রশাসক গণকে।  সেইসাথে সবাইকে একটাই কথা বলতে চাই "সকলে মিলেমিশে থাকবেন এবং সকলে নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে,বানানের প্রতি নজর রেখে এবং বিভাগ ঠিক রেখে প্রশ্ন ও উত্তর প্রদান করবেন"। 

3419 views Answered

কি সুখবর!সত্যি খুবই আনন্দের বিষয়। বিস্ময় বাংলা ভাষায় প্রশ্ন সমাধানের একটি নির্ভরযোগ্য সাইট।এখানে সকলে খুব ভালো ভালো প্রশ্ন করে।এবং সঠিক,সুন্দর ও যথাযথ উত্তর পাই।এতে সকলে খুব উপকৃত হই। কিছুদিন হলো আমি বিস্ময়ে নিবন্ধিত হয়েছি।এর মধ্যেই বিস্ময় যেন আমার খুব প্রিয় হয়ে উঠেছে।বিস্ময়ে না এসে যেন থাকতেই পারি না।বিস্ময়ের একজন সদস্য হিসেবে খুব গর্ববোধ করছি।বিস্ময়ের হাত ধরেই জীবনে এগিয়ে যেতে চাই। আর ধন্যবাদ জানাচ্ছি প্রশাসক "আরিফুল" ভাইয়া যাঁর কারণে এই সবকিছু সম্ভব হয়েছে।বিস্ময়ের সকল "বিশেষজ্ঞ" ও সদস্যদেরও অবদান অনেক।সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। এভাবেই যেন বিস্ময় সামনে এগিয়ে যায়।তিন লক্ষ প্রশ্ন থেকে হয় যেন তিন কোটি প্রশ্ন।বিস্ময়ের মঙ্গল কামনা করছি।সকলে মিলে যেন বিস্ময়কে আরও সমৃদ্ধ করে তোলে।

3419 views Answered

বিষ্ময় অ্যানসারস যেন এক অন্তরের মণিকোঠায় মিশে থাকা এক নাম।বিষ্ময় যেন জ্ঞানের রাজ্যের সুশোভিত এক নাম।অন্ধকার দূরীভূত করে আলোর দিশারী হলো বিষ্ময় অ্যানসারস।প্রথমেই ধন্যবাদ জানাই বিষ্ময়ের সকল সদস্যকে।যাদের কর্মস্পৃহায় বিষ্ময় পেয়েছে এক বিশেষ স্হান।যাদের কর্মদ্দীপনা বিষ্ময়ে যোগ করছে নতুন মাত্রা।বিষ্ময়ে আছে দুইধরণের সদস্য।এক হলো বিশেষ সদস্য।আর দুই হলো সাধারণ সদস্য।সব সদস্যর সমান ভূমিকা রয়েছে।বিশেষ সদস্যরা বিশেষভাবে বিষ্ময়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন।তবে সাধারণরা কিন্তু সাধারণ ভূমিকা রাখছেনা।তাদের ভূমিকা হলো অসাধারণ।মোট কথা বিষ্ময় হলো সবসদস্যর সম্মিলিত কর্মসমষ্টি।যাই হোক আমার খুব ভালো লাগছে।নতুন নতুন প্রশ্ন হচ্ছে।তার সাথে বাড়ছে উত্তর।বিষ্ময়ের জ্ঞানের ঝুলি আরও সম্মৃদ্ধ হচ্ছে।সবাইকে তাই আবার ধন্যবাদ।

3419 views Answered

খুবই আনন্দের বিষয়। বিস্ময় তুমি এগিয়ে যাও আরো অনেক দুর।  আমি অভিনন্দন জানাই বিস্ময়ের সকল সদস্য, বিশেষজ্ঞ, সমন্বয়ক, প্রশাসক আরিফুল ও ইয়াকুব ভাইকে। আমি মন থেকে চাই বিস্ময় আরো এগিয়ে যাক। আশা করি সবাই মিলে বিস্ময়কে আরো এগিয়ে নিয়ে যেতে পারব।

3419 views Answered

আসলেই আনন্দের বিষয়।বিস্ময়ে এসে অনেক কিছু শিক্ষা নিয়েছি।আর অজানা তথ্যও জেনে নিয়েছি।আশাকরি বিস্ময় আরো দূর এগিয়ে যাবে।আর আমি বিস্ময়ে একজন সদস্য হতে পেরে ভালোই লাগছে।তিন লক্ষ প্রশ্ন না বিস্ময় যেন কোটি কোটি প্রশ্ন নিয়ে এগিয়ে যায়।বিস্ময় যেন আরো এগিয়ে যায় এটাই কামনা করি।  

3419 views Answered

আজ সত্যিই খুব ভালো লাগছে। খুবই আনন্দের বিষয়! বিস্ময় বাস্তবিক যেকোন ধরনের সমস্যা সমাধানের একটি অনন্য সাইট। বিস্ময়ে এসে অনেক নতুন কিছু শিখেছি। শুধু আমি নয় এখানের সকল সদস্য অনেক গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় টিপস সম্পর্কে জেনেছি। বিস্ময়ের মাধ্যমে আমরা অজানাকে জানছি এবং নিজের জ্ঞানকে আরো প্রসারিত করার মাধ্যমে অপরের প্রয়োজনে সাহায্য করতে পারছি। 

সত্যিই আজ খুব ভালো লাগছে। এভাবেই বিস্ময় সামনের অগ্রগামী পথচলা অব্যাহত থাকুক এবং বিস্ময়ের আরও উন্নতি হোক। এভাবেই যেন বিস্ময় এক অন্যদের সহায়তা ও সমস্যা সমাধানের লক্ষ্যে এগিয়ে চলে। সকল সদস্যের দায়িত্ব ও কর্তব্য পালনেত মাধ্যমে বিস্ময় এগিয়ে চলেছে। 


বিস্ময়ের সকল সাধারণ সদস্য, বিশেষ সদস্য ও সুযোগ্য প্রশাসক আরিফুল ভাই ও ইয়াকুব ভাইকে ও সবাইকে বিস্ময়ের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা জানাই।

3419 views Answered

সত্যিই ! বিস্ময় অ্যানসার মানুষের কতটা কাজে লাগছে তা এর কার্যক্রম দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। আমরা সবাই চেষ্টা করব বিস্ময়কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার। বিস্ময় যেন নামের মর্যাদা রাখতে পারি সেই চেষ্টা করব সবসময়। ধন্যবাদ বিস্ময় অ্যানসার ।ধন্যবাদ সবাইকে

3419 views Answered

আজ বিস্ময়ের জন্য খুবই খুশির দিন।হয়তোবা বিস্ময়ের জন্য এটা স্মরনীয় দিনও।আশা করি সকল সদস্যদের গুরুত্বপূর্ণ অংশগ্রহনে এই সাইটটি এগিয়ে যাবে।এখানে প্রশ্নের চেয়ে উত্তর বেশি হলেও প্রশ্নেরই অবদান অনেক বেশি।কারন প্রশ্ন করার মাধ্যমে মানুষ অনেক কিছুই জানতে পারে।আশা করি বিস্ময়ের সাথে সবাই সহযোগিতাপূর্ণ মনোভাব দেখাবেন।ধন্যবান।

3419 views Answered

খুব ভালো লাগছে।

3419 views Answered

Related Questions

Next steps